বস্তিবাসীর সঙ্গে দেখা করতে গিয়ে ড্রেনে পড়ে আহত বিজেপি এমপি

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ২২:১৬আপডেট : ১৬ মে ২০১৬, ২২:২০

বস্তিবাসীর সঙ্গে দেখা করতে গিয়ে ড্রেনে পড়ে আহত বিজেপি এমপি বস্তিবাসীদের সঙ্গে দেখা করতে গিয়ে খোলা ড্রেনে পড়ে আহত হয়েছেন ভারতের গুজরাটের বিজেপির এক এমপি। শনিবার স্থানীয় জামনগরের জলারাম এলাকার বস্তিতে গেলে ডেনে পড়ে যান বিজেপি এমপি পুনম মাদাম। পরে তাকে ড্রেন থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।  

পুলিশ জানায়, উচ্ছেদ অভিযানের পূর্বে স্থানীয় এমপি হিসেবে পুনম বস্তির মানুষের সঙ্গে কথা বলার সময় কংক্রিটের আস্তরণের ওপর দাঁড়িয়েছিলেন। এ সময় তা ভেঙে গেলে তিনি ৮ ফুট গভীর ড্রেনে পড়ে যান।

তার চিকিৎসক এ মহাশ্বরি জানিয়েছেন, তার মাথায় ৪ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কাঁধে ও পায়েও আঘাত পেয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত।

জামনগর মিউনিসিপাল করপোরেশন জালারাম বস্তিটি উচ্ছেদ করতে চাচ্ছে। কিন্তু বস্তিবাসীরা এ উচ্ছেদের বিরোধিতা করে আসছে। এ অবস্থায় স্থানীয় এমপি হিসেবে পুনম তাদের সঙ্গে কথা বলার জন্য বস্তিতে গিয়েছিলেন। সূত্র: হাফিংটন পোস্ট।

আরও পড়ুন:

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী