ভিডিওতে মিউনিখ হামলার পর আতঙ্কিত মানুষের ছোটাছুটি

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০১:০৮আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০১:৩১

হামলার পর সড়কে আতঙ্কিত মানুষের ছোটাছুটি জার্মানির মিউনিখে অলিম্পিয়া শপিং সেন্টারে বন্দুকধারীর হামলার পর আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করেন। শুক্রবার সন্ধ্যায় চালানো এ হামলায় হতাহতের নিশ্চিত সংখ্যা এখনও জানা যায়নি। ডেইলি মেইলে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বন্দুকধারীরা গুলিবর্ষণ শুরু করার পর আতঙ্কিত মানুষ ছোটাছুটি শুরু করেন।

শুক্রবার সন্ধ্যায় মিউনিখের দ্য অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ তিন জন হামলাকারীর কথা জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে অন্তত দশজন নিহতের কথা বলা হয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। স্থানীয় সংবাদ মাধ্যম মিউনেখার আবেন্দজেইটুং-এর বরাত দিয়ে নিহতের সংখ্যা অন্তত ১৫ জন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর সহযোগী প্রতিষ্ঠান এনটিভি নিহতের সংখ্যা ১০ জন বলে জানিয়েছে। 

নিজের পরিচয় প্রকাশে অনিচ্ছুক শপিং সেন্টারে আটকে পড়া এক কর্মচারী ফোনে রয়টার্সকে জানিয়েছেন, স্রোতের মতো দোকানে মানুষ ঢুকে পড়ে। আমি এক ব্যক্তিকে ফ্লোরে পড়ে থাকতে দেখেছি বেশ আহত অবস্থায়। নিশ্চিতভাবে ওই ব্যক্তি মারা যাবেন। তিনি বলেন, এর বেশি কোনও তথ্য আমাদের কাছে নেই। আমরা স্টোররুমে লুকিয়ে আছি। এখনও পুলিশ আমাদের কাছাকাছি আসতে পারেনি।

টুইটারে স্থানীয় পুলিশ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।  পরে আরেকটি টুইটে পুলিশ জানায়, পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। সাধারণ মানুষদের জনসমাগম স্থল এড়িয়ে চলতে বলা হয়েছে।

এর আগে সোমবার স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে এক আফগান শরণার্থী কিশোর ট্রেনে যাত্রীদের ওপর হামলা চালায়। হামলার পর দক্ষিণ জার্মানির ওয়েজারবুর্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালায় পুলিশ।  পুলিশের এক মুখপাত্র জানান, ট্রেনটি ওয়েজারবুর্গে আসার কিছুক্ষণের মধ্যে কুঠার ও ছুরি নিয়ে এক কিশোর যাত্রীদের ওপর হামলা করে। একপর্যায়ে হামলাকারী ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। পুলিশ তাকে ধাওয়া করে এবং পরে পুলিশের গুলিতে সে নিহত হয়। সূত্র:ডেইলি মেইল, রয়টার্স, বিবিসি।

এ সম্পর্কিত আরও খবর:

/এএ/

সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী