এনএসএ ও এফবিআই’র বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২৯

এনএসএ ও এফবিআই’র বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিজের রাজনৈতিক দল রিপাবলিকানের নেতাদের যোগাযোগ ছিল- এমন খবর ফের ওঠায় বেশ চটেছেন ডোনাল্ড ট্রাম্প। এধরনের তথ্য আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো অবৈধভাবে মিডিয়ার কাছে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

নির্দিষ্ট করে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ও এফবিআই’র বিরুদ্ধে অভিযোগ করেছেন বারাক ওবামার উত্তরসূরি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন ‘ভুয়া সংবাদ মাধ্যম’ উন্মাদের মতো হয়ে গেছে। তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এবং তীব্র ঘৃণায় বুঁদ হয়ে আছে।

ট্রাম্পের দাবি, এসব ভিত্তিহীন অভিযোগগুলো আনা হচ্ছে হিলারি ক্লিনটনের ব্যর্থ নির্বাচনী প্রচারণার ভুলগুলো ঢাকতে। টুইটে ট্রাম্প জানান, ‘ব্যর্থ নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের কাছে অবৈধভাবে তথ্যগুলো দিচ্ছে গোয়েন্দা সংস্থা (এনএসএ ও এফবিআই?)।’

এসব তথ্য ফাঁসের জন্য এনএসএ ও এফবিআই’কে দায়ি করে তাদের নাম টুইটার পোস্টের বন্ধনীতে রেখেছেন ট্রাম্প। গোয়েন্দা সংস্থাগুলোকে ‘খুবই অ-আমেরিকান’ আখ্যা দিয়েছেন তিনি।

/এফএইচএম/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী