বাবরি মসজিদ ধ্বংস মামলা: আদভানিদের বিরুদ্ধে রায় আগস্টের মধ্যেই!

বিদেশ ডেস্ক
০৯ মে ২০২০, ০৪:০৮আপডেট : ০৯ মে ২০২০, ০৪:১২
image

আগামী ৩১ আগস্টের মধ্যে অযোধ্যার আলোচিত বাবরি মসজিদ মামলায় আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত। ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী মুরলী মনোহর যোশী এবং উমা ভারতীর মতো নেতারা এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করতে লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালতকে ওই সময় বেঁধে দেওয়া হয়েছে।

বাবরি মসজিদ ধ্বংস মামলা: আদভানিদের বিরুদ্ধে রায় আগস্টের মধ্যেই!

১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় ২টি মামলা দায়ের করা হয়। একটি মামলা ছিল মসজিদ ধ্বংসের চক্রান্তের। আরেকটি মামলা করা হয় মসজিদ ধ্বংসে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে। দুটি মামলার বিচার প্রক্রিয়া আলাদা ভাবে চলছে। মসজিদ ধ্বংসের চক্রান্তের মামলা চলছে লক্ষ্ণৌর আদালতে।

এনডিটিভি জানিয়েছে, গত বছরের জুলাইয়ে নয় মাসের মধ্যে এই মামলার রায় ঘোষণা করতে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। এ বছর এপ্রিলে সেই মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার সিবিআই আদালতের উদ্দেশে সুপ্রিম কোর্ট বলেছেন, ‘প্রয়োজনে ভিডিও-কনফারেন্সিং করে শুনানি করুন। কিন্তু ৩১ আগস্টের আগেই যাতে রায় ঘোষণা সম্পন্ন হয়।’

বিচারপতি আরএফ নরিম্যান ও বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের পর্যবেক্ষণ, মামলার শুনানি প্রক্রিয়া সম্পন্ন করতে ভিডিও কনফারেন্সে করতে পারে নিম্ন আদালত। একইসঙ্গে দেশের শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়েছে, নিম্ন আদালতকে নিশ্চিত করতে হবে যাতে এই নয়া ডেডলাউন আর না স্থগিত হয়।

/বিএ/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বশেষ খবর
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
জ্বালানি মন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল
অনলাইন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান
অনলাইন নিরাপত্তা নিশ্চিতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সচেতনতা বাড়ানোর আহ্বান
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ