এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ মে ২০২০, ১৪:৫০আপডেট : ১৬ মে ২০২০, ১৪:৫৩
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার আচমকাই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি প্রধানকে বরখাস্ত করেছেন। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই ওয়াচডগ–প্রধান পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ব্যাপারে তদন্ত করছিলেন। 

এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

নাম প্রকাশ না করার শর্তে একজন ডেমোক্র্যাট দলীয় প্রতিনিধি জানিয়েছেন, পম্পেওর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করছিলেন স্টিভ লিনিক। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ইন্সপেক্টর জেনারেল স্টিভ লিনিককে কোনও কারণ উল্লেখ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এলিয়ট অ্যাঞ্জেল এক বিবৃতিতে বলেন, তিনি জানতে পেরেছেন, পম্পেওর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছিলেন স্টিভ লিনিক। এ পরিস্থিতিতে তাঁকে বরখাস্ত করার বিষয়টি জোরালোভাবে ইঙ্গিত দেয়, এটা প্রতিশোধমূলক বেআইনি কাজ।

পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মনে করছেন, সংবিধান ও জাতীয় নিরাপত্তা রক্ষার মহান দায়িত্ব পালনের জন্য স্টিভ লিনিককে শায়েস্তা করা হলো।

ট্রাম্প  এর আগে আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হুট করে বহিষ্কার করেছেন। এর মধ্যে রয়েছেন রেইন্স প্রিবাস, জন এফ কেলি, মিক মুলভ্যানি, টিম মরিসন প্রমুখ।

/বিএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেচিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হচ্ছে, কিন্তু রোগীদের কাছে পৌঁছাচ্ছে না কেন
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধসে পড়া ভবনে তল্লাশি, নিখোঁজ হাজারো মানুষ
এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!
সর্বশেষ খবর
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন জুলাইয়ে
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন জুলাইয়ে
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
বাজেটে বড় ইউটার্ন, ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক থেকে সরে আসছে সরকার
গ্রুপসেরার লড়াইয়ে নামছেন এমবাপ্পে-হাল্যান্ড 
গ্রুপসেরার লড়াইয়ে নামছেন এমবাপ্পে-হাল্যান্ড 
চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হচ্ছে, কিন্তু রোগীদের কাছে পৌঁছাচ্ছে না কেন
কী, কেন, কীভাবেচিকিৎসায় যুগান্তকারী আবিষ্কার হচ্ছে, কিন্তু রোগীদের কাছে পৌঁছাচ্ছে না কেন
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন 
নবম পে স্কেল: কারা পাবেন, কারা অপেক্ষায় থাকছেন