মিয়ানমারে ২০ কোটি ইয়াবা ট্যাবলেট জব্দ

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ১৮:৩৯আপডেট : ১৮ মে ২০২০, ১৮:৪০

মিয়ানমার পুলিশ ২০ কোটি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। সোমবার মিয়ানমার পুলিশ জানিয়েছে, শান রাজ্যের কুতখাই শহরের একটি গ্রামে তিন মাসের অভিযানে এসব ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার করা হয়েছে ৩৩ জন সন্দেহভাজনকে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এটিই এশিয়ার সবচেয়ে বড় মাদকের চালান জব্দের ঘটনা।

মিয়ানমারে ২০ কোটি ইয়াবা ট্যাবলেট জব্দ

জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয়ের আঞ্চলিক সমন্বয়ক জেরেমি ডগলাস বলেছেন, এই জব্দের ঘটনা সত্যিকার অর্থেই ধারণাতীত।

মিয়ানমার পুলিশ ও জাতিসংঘের সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ২০ কোটি ইয়াবা ট্যাবলেটের সঙ্গে ৫০০ কেজি ক্রিস্টাল মেটামফেটামিন, সাড়ে ৩৫ মেট্রিক টন ও ১ লাখ ৬৩ হাজার লিটার মাদক তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

এছাড়া ৯৯০ গ্যালন তরল মেথিলফেন্টালি জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত
সর্বশেষ খবর
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে