ইউক্রেনের সেই বিমানের রেকর্ডার ফ্রান্সে পাঠাবে ইরান

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ০৬:৫৯আপডেট : ২৩ জুন ২০২০, ১৫:৪১

গত জানুয়ারিতে তেহরানের কাছে ভূপাতিত করা ইউক্রেনের যাত্রীবাহী বিমানটির ফ্লাইট রেকর্ডার ফ্রান্সের কাছে হস্তান্তরে সম্মত হয়েছে ইরান। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন আগামী কয়েক দিনের মধ্যে এগুলো ফ্রান্সের কাছে দিয়ে দেওয়া হবে। জানুয়ারিতে তেহরানে ভূপাতিত হয় ইউক্রেনের যাত্রীবাহী বিমান

গত ৮ জানুয়ারি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বিমানটি মিসাইল নিক্ষেপ করে ভূপাতিত করে ইরান। বিমানটির ১৭৬ আরোহী নিহত হওয়ার কয়েক দিন পর তেহরান এটি ভূপাতিত করার কথা স্বীকার করে নেয়। কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে অতি সতর্কতায় ভুল করে ইরানি বাহিনী এটি ভূপাতিত করে বলে জানায় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘ইউক্রেনীয় যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স (ফ্লাইট রেকর্ডার) আগামী কয়েক দিনের মধ্যে ফ্রান্সে পাঠাবে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। যাতে এর তথ্য পুনরুদ্ধার করা যায়।’ কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কোইস-ফিলিপ্পে শ্যাম্পেঞ্জের সঙ্গে ফোনালাপের সময় একথা জানান জাভেদ জারিফ।

ভূপাতিত হওয়া বিমানটিতে কানাডার ৫৭ জন নাগরিক ছিল। পরে কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান ভূপাতিতের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার আলোচনা শুরু করতে রাজি হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

এদিকে ওই ঘটনায় আইনি ইস্যু এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনায় প্রস্তুত থাকার কথা ইউক্রেনকে আগেই জানিয়েছে ইরান। তবে এখন পর্যন্ত এসব নিয়ে আলোচনা করতে কোনও প্রতিনিধি দল পাঠায়নি ইউক্রেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
সর্বশেষ খবর
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
মধ্যরাতেও কাঠমান্ডুর হাসপাতালের সামনে নিখোঁজদের স্বজনদের ভিড়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বড় জয়
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেলো স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতা পলাতক
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির