স্বর্ণের মাস্ক!

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ১৯:৩১আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৯:৩১

করোনাভাইরাসের মহামারির সময়ে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় উঠে এসেছে মাস্ক। ভাইরাস থেকে নিজেকে রক্ষায় দুনিয়ার বেশিরভাগ মানুষই ব্যবহার করছেন তা। বিশেষ ধরণের কাপড়ের তৈরি এসব মাস্ক সাধারণত কয়েকশ’ থেকে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত ব্যয় করে পাওয়া যাচ্ছে। তবে ভারতের এক ব্যক্তির শখ তাতে পূরণ হয়নি। নিজের জন্য স্বর্ণের তৈরি মাস্ক বানিয়ে নিয়েছেন। বিশেষ কায়দায় ছিদ্র করে তা দিয়ে শ্বাস নেওয়ার কাজ চললেও এটি ব্যবহারে জীবাণু থেকে সুরক্ষা মিলবে কিনা তা স্পষ্ট নয়। ভারতীয় বার্তা সংস্থা এএনআই ওই ব্যক্তির ছবি প্রকাশ করেছে। স্বর্ণের মাস্ক!

এএনআই’এর টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, স্বর্ণের মাস্ক পরা ওই ব্যক্তির বাড়ি ভারতের মহারাষ্ট্রের পুণে জেলায়। শঙ্কর কুরাদে নামের ওই ব্যক্তি অর্ডার দিয়ে বানিয়েছেন এই মাস্ক। পুরোটি তৈরিতে তার ব্যয় হয়েছে দুই লাখ ৮৯ হাজার রুপি। শঙ্কর জানিয়েছেন, শ্বাস-প্রশ্বাসের সুবিধার জন্য মাস্কে ছোট ছোট ছিদ্র রাখা হয়েছে। তবে এই মাস্কের করোনা সংক্রমণ ঠেকানোর ক্ষমতা নিয়ে নিজেই নিশ্চিত নন তিনি।

এএনআই’র প্রকাশিত ছবিতেই তার স্বর্ণ প্রীতির নমুনা দেখা গেছে। এসব ছবিতে তাকে গলায় মোটা স্বর্ণের হার, ব্রেসলেট, আঙুল ভর্তি আংটি দেখা গেছে। ফলে তার স্বর্ণের মাস্ক ব্যবহার নিয়ে আশ্চর্য হওয়ার কিছু থাকছে না।

/জেজে/
সম্পর্কিত
সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নিয়ে নতুন বিতর্কে শুভেন্দু
তৃণমূলের ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব জব্দ
সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির
সর্বশেষ খবর
মেসিকে রুখে দিতে চায় রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলকিপার
মেসিকে রুখে দিতে চায় রোনালদো ভক্ত অস্ট্রিয়ার গোলকিপার
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি