নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে জেরুজালেমে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২০, ১০:৩৫আপডেট : ১৫ জুলাই ২০২০, ১০:৪০
image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তা নেমে এসেছে হাজার হাজার মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার জেরুজালেমে তার বাড়ির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে জেরুজালেমে বিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে বেআইনিভাবে দামী উপহার গ্রহণ ও ইতিবাচক মিডিয়া কাভারেজ পেতে অবৈধ বাণিজ্য সুবিধা দেওয়ার অভিযোগে মামলা চলছে। ইসরায়েলের প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে গত বছর তার বিরুদ্ধে তিনটি আলাদা মামলায় জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ঘুষ গ্রহণের অভিযোগ গঠন করা হয়। মে মাসে শুরু হয় বিচার।

মঙ্গলবারের বিক্ষোভে প্রতিবাদকারীরা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘নেতানিয়াহুর দুর্নীতি আমাদের অসুস্থ করে তুলছে।’ আরেকটি প্ল্যাকার্ডে ‘নেতানিয়াহু, পদত্যাগ করো’লেখা ছিল।

বিক্ষোভে অংশ নিতে তেল আবিব থেকে জেরুজালেমে গিয়েছিলেন লরেন্টে কিজে। তিনি বার্তা সংস্থা এএফপি বলেন, সবচেয়ে ভয়াবহ ভাইরাস কোভিড-১৯ নয়, বরং দুর্নীতি।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এক বছরের বেশি সময় ধরে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা চলছিল। তবে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই মাসে টানা চতুর্থ মেয়াদে শপথ নিয়েছেন। সেখানকার আইন অনুযায়ী- ক্ষমতাসীন কোনও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তবেই তাকে পদত্যাগ করতে হবে। নেতানিয়াহুর ক্ষেত্রে এমনটা ঘটতে কয়েক বছর পর্যন্ত লেগে যেতে পারে। 

এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহুর সর্বশেষ জোট সরকারের মেয়াদ শেষ হয়ে যায়। এক বছরের মধ্যে তিন দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলেও কোনও পক্ষই সরকার গঠন করতে পারেনি। গত মাসে মাসে নেতানিয়াহু ও গান্তজ যৌথ সরকার গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেন। এতে বলা হয় নেতানিয়াহু ১৮ মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। আর তারপর প্রধানমন্ত্রী হবেন বেনি গান্তজ।

/বিএ/
সম্পর্কিত
তুর্কি হামামে আসলে কী ঘটে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
সর্বশেষ খবর
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান