গরু চোর সন্দেহে আসামে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২০, ২১:১০আপডেট : ১৯ জুলাই ২০২০, ২২:৫৯

ভারতের আসামের করিমগঞ্জে গরুচোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিন বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি একটি গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ দাবি করেছে, ওই বাংলাদেশিরা গরু চুরি করতে অবৈধভাবে করিমগঞ্জ জেলায় প্রবেশ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

গরু চোর সন্দেহে আসামে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

করিমগঞ্জের এসপি কুমার সঞ্জিত কৃষ্ণ এক লিখিত বিবৃতিতে বলেন, পাথারকান্দির পুলিশ স্টেশনের আওতাধীন বগরিজান চা বাগান এলাকায় শনিবার রাতে তিন অজ্ঞাত বাংলাদেশি সন্দেহভাজন অজ্ঞাত দুষ্কৃতিকারীদের হাতে নিহত হয়েছে।

এসপি কুমার সঞ্জিত আরও বলেন, আমাদের তদন্তে উঠে এসেছে বাংলাদেশিরা বগরিজান এলাকা থেকে গরু চুরির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছে।  

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিহতদের সঙ্গে খাবারসহ রশি, ফেন্সকাটার ও তার পাওয়া গেছে। মরদেহ হস্তান্তর ও বৃহত্তর তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানান, করিমগঞ্জের এই সীমান্ত ঘন জঙ্গল ও চা বাগান ঘেরা। পাথারিয়া সংরক্ষিত বনাঞ্চলের পাশে এই এলাকার অবস্থান।

এর আগে ১ জুন ৪২ বছরের এক বাংলাদেশিকে গরু পাচারকারী সন্দেহে করিমগঞ্জের একই এলাকায় গণপিটুনিতে হত্যা করা হয়। সীমান্তের কয়েক কিলোমিটার দূরে পুটনি চা বাগান এলাকার একটি বাড়ি থেকে চার বাংলাদেশি ও দুই ভারতীয়কে গরুচোর সন্দেহে স্থানীয়রা মারধর করলে এ ঘটনা ঘটে।

গত বছরের আগস্টে করিমগঞ্জে এক বাংলাদেশি গরু পাচারকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অ্যানকাউন্টারে নিহত হয়। ওই সময় বিএসএফ ও পুলিশ দাবি করেছিল, ৩০ জনের বেশি বাংলাদেশি গরু চুরি ও পাচার করতে ভারতে প্রবেশ করলে গুলি ছোড়া হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টের
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
মোদির কাছে ক্ষমা চেয়েছে মেটা
সর্বশেষ খবর
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শুরু করলেন কার্যক্রম
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
মাদ্রাসার শিক্ষার্থীদের পেটালেন জামায়াত এমপির মেয়ে, প্রতিবাদে বাড়ি ঘেরাও
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সংযোগ ফ্লাইট মিস করেছেন? জেনে নিন কী করবেন
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে