কাশ্মির ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা ভারতের

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২০, ২২:৩৪আপডেট : ২৪ জুলাই ২০২০, ০০:৪৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছে নয়া দিল্লি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মির ও সেখানকার পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়ে আসছে সেটির প্রশংসা করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফোনালাপে কাশ্মিরের পরিস্থিতি তুলে ধরার প্রয়াসের একদিন পর বৃহস্পতিবার ভারত এই প্রশংসা করলো।

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি (ফাইল ছবি)

অনুরাগ শ্রীবাস্তব বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক পরীক্ষিত ও ঐতিহাসিক। জম্মু-কাশ্মির ও সেখানকার পরিস্থিতি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে অবস্থান নিয়েছে সেজন্য আমরা সাধুবাদ জানাই। এই অবস্থান বাংলাদেশ সব সময় নিয়ে আসছে।

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের এক খবর অনুসারে, বুধবার ফোনালাপে শেখ হাসিনার সঙ্গে উভয় দেশের করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ইমরান খান। একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ এবং কাশ্মির ইস্যুতে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

খবর অনুসারে, শেখ হাসিনার সঙ্গে ফোনালাপে ‘আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য ইমরান খান জম্মু-কাশ্মির বিরোধের শান্তিপূর্ণ সমাধানের গুরুত্বের কথা তুলে ধরেন’।  

তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মির ইস্যু নিয়ে আলোচনার বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

এদিকে, এর আগে বৃহস্পতিবার নয়া দিল্লি বাংলাদেশ-ভারতের কানেক্টিভিটি ও অর্থনৈতিক অংশীদারিত্বের আরেকটি ঐতিহাসিক মাইলফলক অতিক্রমের কথা জানিয়েছে। কলকাতা থেকে চট্টগ্রাম বন্দর হয়ে কার্গো কন্টেইনার আগরতলায় পৌঁছার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় একথা বলেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ক্ষমতায় বসানোর কয়েক মাস পরই কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেপালি জেন-জি
কী, কেন, কীভাবেসেনাবাহিনীতে আমূল পরিবর্তন আনছে ভারত, কেন এটি গুরুত্বপূর্ণ
কবর পুনরায় ব্যবহারের অনুমতি দিলো দিল্লির আদালত
সর্বশেষ খবর
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে ডাল-ভাত খেলেন প্রধানমন্ত্রী
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
নতুন বাসায় ওঠার চার দিন পর নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর লাশ উদ্ধার, কীভাবে মৃত্যু
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
সর্বাধিক পঠিত
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু
ইসরায়েলের ‘পরম বন্ধু’কে হারিয়ে শোকাহত নেতানিয়াহু