সমুদ্র থেকে চীনা উভচর বিমানের সফল উড্ডয়ন (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০২০, ১২:৫১আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৬:৩৯
image

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বৃহত্তম উভচর বিমানের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২৬ জুলাই (রবিবার) সমুদ্রের বুকে বিশাল ওই বিমানটির পরীক্ষা চালায় বেইজিং। এর আগে ২০১৭ সালে বিমানটি প্রথম আকাশে ওড়ে এবং ২০১৮ সালে একে একটি জলাশয় থেকে পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়।

এজি-৬০০ চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ পরিসরের ‘বিমান পরিবারের’ সদস্য। এই পরিবারের কোড নেম হচ্ছে ‘খুনলুং’। এই পরিবারের অন্য দুই সদস্য হচ্ছে ওয়াই-২০ এবং সি-৯১৯। কর্তৃপক্ষের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, চীনের স্থানীয় প্রযুক্তিতে তৈরি এজি-৬০০ নামের দূরপাল্লার বিমানটি জটিল আবহাওয়াতেও উড়তে সক্ষম।

রবিবার সকালে পূর্ব চীনের শানতুং প্রদেশের ছিংতাওয়ে সমুদ্রের ওপর সফলভাবে উড়েছে বিমানটি। ছিংতাওয়ের সমুদ্র থেকে এদিন সকাল ১০টা ১৮ মিনিটে উড্ডয়ন করে এটি সফলভাবে প্রায় ৩১ মিনিটের টেস্ট ফ্লাইট সম্পন্ন করে। সমুদ্র থেকে বিমানটির সফল পরীক্ষামূলক উড্ডয়ন ও টেস্ট ফ্লাইট সম্পন্ন করাকে এর আরও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এখন সমুদ্র থেকে টেস্ট ফ্লাইট সম্পন্ন হওয়ার পর বিমানটিকে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল একে আনুষ্ঠানিকভাবে অপারেশনে নামানো হবে।

২০০৯ সালে এজি-৬০০ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল। বিশেষ মিশনের জন্য উপযোগী করে তৈরি চীনের প্রথম সুপরিসর বেসামরিক বিমান এটি। একে দাবানল নেভানো, সমুদ্রে উদ্ধার-অভিযান চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে অর্ধশতাধিক অগ্নিসংযোগ
৮ হাজার ২০০ ফুট উঁচুতে সাত বছরের ছেলেকে একা রেখে পর্বতচূড়ার দিকে গেলেন বাবা
সর্বশেষ খবর
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি