এবার আমিরাতের বাজারে ভয়াবহ আগুন (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০২০, ০৯:০০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৯:০৪
image

লেবাননের রাজধানী বৈরুতে জোড়া বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে পুড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি বাজার। সংবাদমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনে কেউ হতাহত হয়নি।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ওই মার্কেটে আগুন লাগে। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশঙ্কায় রোগীদের সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। করোনাভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল দোকানটি।

দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ধীরে ধীরে গ্রাস করে ফেলে গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় এমন ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোটা মার্কেট চত্বরে কেবল আগুন আর আগুন। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫। আহত হয়েছেন আরও ৫ হাজার মানুষ।

/বিএ/
সম্পর্কিত
হরমুজে ইরানের বিরুদ্ধে সেনা পাঠানোর পথে দক্ষিণ কোরিয়া
‘হাবিবি, কাম টু ইরান’: হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে খোঁচা তেহরানের
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
সর্বশেষ খবর
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
‘বিশ্বে এমন উদ্ধার অভিযান আগে হয়নি’
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা