গাজার সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করলো ইসরায়েল

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০২০, ১৯:০০ আপডেট : ১২ আগস্ট ২০২০, ০২:০০
image

গাজা উপত্যকা সংলগ্ন অন্যতম একটি সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের পক্ষ থেকে ইসরায়েলি অংশে আগুনযুক্ত বেলুন ছোড়ার প্রতিক্রিয়ায় মঙ্গলবার (১১ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়। আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজার সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ করলো ইসরায়েল

আগুনযুক্ত ঘুড়ি ও বেলুন উড়িয়ে মাঝে মাঝেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে থাকে ফিলিস্তিনিরা। সম্প্রতি নতুন করে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ‘আগুন বেলুন’ পাঠানোর প্রবণতা শুরু হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আরব নিউজ জানিয়েছে, গাজা থেকে ছোড়া এসব বেলুনের কারণে ইসরায়েল সীমান্তে ৩০টিরও বেশি জায়গায় আগুন ধরতে দেখা গেছে।

মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘কারেম শালম পারাপার দিয়ে জরুরি মানবিক সরঞ্জামাদি ও জ্বালানি বাদে অন্য সব পণ্য পরিবহন বন্ধ থাকবে।’

ইসরায়েল ও মিসরের সঙ্গে গাজার তিনটি প্রধান সীমান্ত পারাপার রয়েছে। এর একটি হলো কারেম শালম। প্রতিদিন এ পারাপার দিয়েই বেশিরভাগ পণ্য পরিবহন হয়ে থাকে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির