বিস্ফোরণে লেবাননের ক্ষতি এক লাখ ২৬ হাজার কোটি টাকারও বেশি

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ০৯:৫৬আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১০:২৮

২০২০ সালের ৪ আগস্ট বৈরুত বন্দরের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনও টালমাটাল লেবানন। উত্তাল গণবিক্ষোভের মুখে এমপি-মন্ত্রীদের পদত্যাগের এক পর্যায়ে সরকারের পতন ঘটে। পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। এরইমধ্যে বুধবার প্রেসিডেন্ট মাইকেল আউন জানিয়েছেন, অর্থের মানদণ্ডে ওই বিস্ফোরণে লেবাননের ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক লাখ ২৬ হাজার কোটি টাকারও বেশি। বিস্ফোরণে লেবাননের ক্ষতি এক লাখ ২৬ হাজার কোটি টাকারও বেশি

ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটিগুলো প্রাথমিক তদন্ত শেষে আর্থিক ক্ষতির এ পরিমাণ নিরূপণ করেছে বলে জানিয়েছেন লেবানিজ প্রেসিডেন্ট।
এদিকে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করলেও পরবর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাইকেল আউন।
৪ আগস্টের ওই বিস্ফোরণে কার্যত গোটা বৈরুত শহর কেঁপে ওঠে। দিকে দিকে বাড়িঘর ধসে পড়তে শুরু করে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬৩ জনের মৃত্যু হয়েছে। আহত ছয় হাজার। গৃহহীন হয়ে পড়েছে তিন লাখ মানুষ। এই পরিস্থিতিতে ফের সরকারবিরোধী আন্দোলনে নামে সাধারণ মানুষ। মুখে লেবাননের পতাকা রঙের মাস্ক পরে তারা দিকে দিকে সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। এছাড়া পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ এবং বিভিন্ন সরকারি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেটের সম্ভাব্য ওই বিস্ফোরণ নিয়ে গত জুলাই মাসে লেবাননের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারকে সতর্ক করার দুই সপ্তাহের মধ্যে লেবানের রাজধানী বৈরুতের বন্দরে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ ঘটে।
গত ২০ জুলাই লেবাননের রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক অধিদফতর থেকে প্রেসিডেন্ট মিশেল আউন এবং প্রধানমন্ত্রী হাসান দিয়াবের একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে কী ছিল সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন, জানুয়ারিতে শুরু হওয়া একটি বিচার বিভাগীয় তদন্তের ফলাফলের সারসংক্ষেপ ছিল ওই চিঠিতে। যেখানে অবিলম্বে রাসায়নিকগুলোকে সুরক্ষিত করার তাগিদ দেওয়া হয়েছিল।
ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই রাসায়নিকগুলো চুরি করে সেগুলো দিয়ে যে কেউ সন্ত্রাসী হামলা চালাতে পারতো। এ নিয়ে তদন্তের পর একটি চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে পাঠানো হয়েছিল। বলা হয়েছিল যে, যদি এটি বিস্ফোরিত হয় তাহলে এটি বৈরুতকে ধ্বংস করে দেবে।
সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব আগাম সতর্কতার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

/এমপি/
সম্পর্কিত
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ‘কড়াকড়ি’
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
সর্বশেষ খবর
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
সকাল ৮টার আগেই শেষ সার বিতরণ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
দল-প্রতীক হারিয়ে নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার মমতা শিবিরের
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
সন্ধ্যায় স্থায়ী কমিটির বৈঠকে বসছে বিএনপি
বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
বাংলাদেশি এলিটা কিংসলে এখন কোচের ভূমিকায়
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ