সংক্রমণ ঠেকাতে ধূমপানে নিষেধাজ্ঞা স্পেনের দুটি অঞ্চলে

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০২০, ১০:৫২আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১০:৫৫

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রকাশ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি ধূমপান নিষিদ্ধ করেছে স্পেনের দুটি অঞ্চল। উত্তর-পশ্চিমের গ্যালিসিয়া ও ক্যানারি আইল্যান্ডে প্রকাশ্যে ও সড়কে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সংক্রমণ ঠেকাতে ধূমপানে নিষেধাজ্ঞা স্পেনের দুটি অঞ্চলে

বৃহস্পতিবার স্পেনের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যানারি আইল্যান্ড ঘোষণা দেয়, মানুষ যখন একে অন্যের থেকে ২ মিটার (সাড়ে ছয় ফুট) দূরত্ব বজায় রাখতে পারবে না তখন ধূমপান নিষিদ্ধ থাকবে।

এছাড়া কর্তৃপক্ষ প্রকাশ্যে সব সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে এবং দশ জনের বেশি সমাগম ও নাইটক্লাবে উপস্থিতির সংখ্যা সীমিত করা হয়েছে।

এর আগে বুধবার গ্যালিসিয়াতে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়। এর ফলে বারান্দা বা সড়কে কিংবা আশেপাশে মানুষ থাকলে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

বৃহস্পতিবার ক্যানারিতে ৯৯ জন ও গ্যালিসিয়াতে ১০৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এর ফলে দেশটিতে নতুন শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩৫ জনে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৩৩৪ জন।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েল অংশগ্রহণ করায় ২০২৭ ইউরোভিশন বয়কট আয়ারল্যান্ডের
কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাব ‘হাস্যকর’: ট্রাম্প
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
সর্বশেষ খবর
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
আজ কমবে দিনের গরম, হবে বৃষ্টিও
স্বাস্থ্যসেবার উৎকর্ষে রিজুভা ওয়েলনেস ও অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের সমঝোতা
স্বাস্থ্যসেবার উৎকর্ষে রিজুভা ওয়েলনেস ও অ্যাশিউর হেলথ ফাউন্ডেশনের সমঝোতা
ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া বিএনপি নেতাকে সব পদ থেকে অব্যাহতি
ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া বিএনপি নেতাকে সব পদ থেকে অব্যাহতি
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’