জনসমর্থনে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধান কমছে

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০২০, ০৪:৪৮আপডেট : ১৮ আগস্ট ২০২০, ১৬:২২

সম্প্রচারমাধ্যম সিএনএন’র এক জরিপে দেখা গেছে, নির্বাচন এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন। তবে তিনি এখনও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন থেকে প্রায় নয় পয়েন্ট পিছিয়ে আছেন। সোমবার এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, বাইডেনের সঙ্গে ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান জুন মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। নতুন জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রজুড়ে নিবন্ধিত ভোটারদের মধ্যে জো বাইডেনকে সমর্থন করছেন ৫১ শতাংশ আর ট্রাম্পকে করছেন ৪২ শতাংশ। ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও জো বাইডেন

করোনাভাইরাস মহামারিসহ নানা ইস্যুতে গত কয়েক মাসে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রভাব পড়ে জনসমর্থনের ওপরেও। বিভিন্ন জরিপে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন তিনি। ফলে এই রিপাবলিকান প্রেসিডেন্টের টানা দ্বিতীয়বার বিজয়ী হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে নির্বাচন এগিয়ে আসতে থাকায় ফের বাড়তে শুরু করেছে তার জনসমর্থন।

যুক্তরাষ্ট্রজুড়ে পরিচালিত সাম্প্রতিক ছয়টি জরিপ এসএসআরএস সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, বাইডেনকে সমর্থন করছেন ৫০ শতাংশ নাগরিক আর ট্রাম্পকে করছেন ৪৬ শতাংশ।

বিশ্লেষণ করা ছয়টি জরিপের মধ্যে মাত্র দুটি পরিচালিত হয়েছে বাইডেন তার রানিংমেট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে বেছে নেওয়ার পর। এই দুটি জরিপেই দেখা গেছে, বাইডেনের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে নিয়েছেন ৫২ শতাংশ নিবন্ধিত ভোটার। সিএনএন’র জরিপে দেখা গেছে, ৪২ শতাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্টকে অনুমোদন করছেন, তবে তার কর্মকাণ্ডকে সমর্থন করছেন ৫৪ শতাংশ নাগরিক।

নতুন কয়েকটি জরিপে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহও দেখা গেছে। সিএনএন’র জরিপ বলছে, ২০০৩ সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকেরা আসন্ন নির্বাচন নিয়ে অতি উৎসাহী হয়ে আছেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
এআইয়ে ঝুঁকছেন বিটকয়েন মাইনাররা
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
সর্বশেষ খবর
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
উজানে আটকে আছে পানি, নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা
উজানে আটকে আছে পানি, নেপালে আবারও আকস্মিক বন্যার সতর্কতা
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির