মনোনয়ন নিশ্চিত করলেন জো বাইডেন

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০২০, ১৮:২৭ আপডেট : ২০ আগস্ট ২০২০, ০১:৩৩

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছেন জো বাইডেন। দলটির চার দিনব্যাপী জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার রাতে তাকে এ মনোনয়ন দেওয়া হয়। এ সময় তাকে শুভেচ্ছা জানান সাবেক দুই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জিমি কার্টার এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান কলিন পাওয়েল। ডেমোক্র্যাটিক পার্টির সম্মেলনে এদিন লিডারশিপ ম্যাটার্স শিরোনামে মূল ভাষণ উপস্থাপন করেন বিল ক্লিন্টন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মনোনয়ন নিশ্চিত করলেন জো বাইডেন

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন আগেও দুইবার প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন। ১৯৮৮ ও ২০০৮ সালে ব্যর্থ হলেও ২০২০ সালে এসে সফলতা পেলেন তিনি। করোনাভাইরাস মহামারির কারণে সারা দেশ থেকে দলের প্রতিনিধিরা অনলাইনে ভোট দিয়ে বাইডেনের প্রার্থিতা নিশ্চিত করেন। প্রায় সবক’টি জনমত জরিপে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এখনও এগিয়ে আছেন ৭৭ বছর বয়সী এই রিপাবলিকান।

নিউ ইয়র্কের নিজ বাড়ি থেকে আগে থেকে রেকর্ড করা লিডারশিপ ম্যাটার্স ভাষণে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেন, ওভাল অফিসে বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমরা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি। কিন্তু দেখুন, আমরাই একমাত্র শিল্পোন্নত বড় অর্থনৈতিক শক্তি, যাদের বেকারত্বের হার তিনগুণ। এই সময়ে ওভাল অফিসের কমান্ড সেন্টার হয়ে ওঠার কথা। তার বদলে সেটি হয়ে উঠেছে ঝড়ের কেন্দ্র। সেখানে কেবলই বিশৃঙ্খলা।

সোমবার সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা ও সিনেটর বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে মঙ্গলবারের ভাষণেও ভোটারদের ডেমোক্র্যাটিক পার্টির পক্ষে টেনে আনার প্রচেষ্টা ছিল লক্ষণীয়। প্রায় সব বক্তাই বলতে চেয়েছেন, যুক্তরাষ্ট্র এবং বিদেশে যেসব সমস্যা চলছে তা ঠিকঠাক করতে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থীই দরকার।

রিপাবলিকান কলিন পাওয়েল ওই সম্মেলনে বলেন, জন্মস্থান ও উর্দি পরা অবস্থায় যেসব মূল্যবোধ তিনি নিজে শিখেছেন সেই একই মূল্যবোধ ধারণ করেন জো বাইডেন। চার তারকা বহনকারী সাবেক এই জেনারেল বলেন, তিনি বাইডেনকে সমর্থন করছেন। কারণ, হোয়াইট হাউজে সেসব মূল্যবোধ পুনর্বহাল করার প্রয়োজন রয়েছে।

প্রেসিডেন্ট জর্জ বুশের আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা কলিন পাওয়েল আগের বেশ কয়েক বছর রিপাবলিকান পার্টির কনভেনশনে যোগ দিয়েছেন। ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বাইডেনকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন তিনি। পাওয়েল ছাড়াও বেশ কিছু রিপাবলিকান বাইডেনকে সমর্থন দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন ওহাইয়োর সাবেক গভর্নর জন কাসিচ, সাবেক সিনেটর জন ম্যাককেইনের বিধবা স্ত্রী সিন্ডি ম্যাককেইন। 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
স্তন ক্যানসারের নতুন ওষুধ অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র
প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান
টানা দরপতনের পর অবশেষে বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আতাউর গ্রেফতার
‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
‘আর কত মার খেলে ফাউল ধরবেন’, রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার
‘নিকো পাজ আমার খেলোয়াড় নয়’
‘নিকো পাজ আমার খেলোয়াড় নয়’
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স