হংকং-এর সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২০, ১১:৩৮ আপডেট : ২০ আগস্ট ২০২০, ১১:৫৭

হংকং-এর বিতর্কিত নিরাপত্তা আইন প্রণয়নের জেরে অঞ্চলটির সঙ্গে সন্দেহভাজন অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত ঘোষণায় বলা হয়েছে, বিতর্কিত ওই নিরাপত্তা আইন হংকং-এর মানুষের স্বাধীনতাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। হংকং-এর সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্থগিতের ঘোষণা যুক্তরাষ্ট্রের

এর আগে গত মাসেই যুক্তরাষ্ট্রে হংকং-এর বিশেষ বাণিজ্যিক ও কূটনৈতিক মর্যাদা বাতিল করে ট্রাম্প প্রশাসন।

টুইটারে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনা কমিউনিস্ট পার্টি হংকং-এর মানুষের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনকে চূর্ণ-বিচূর্ণ করে দেওয়ার পথ বেছে নিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চীনের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে একই ইস্যুতে হংকংয়ের সঙ্গে সন্দেহভাজন অপরাধী প্রত্যর্পণ চুক্তি বাতিল করায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল বেইজিং।

গত ১ জুলাই থেকে স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জন্য নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রবর্তন করে বেইজিং। এই আইনের মাধ্যমে নির্দিষ্ট কিছু অপরাধের বিচারের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে চীনের হাতে তুলে দিতে পারবে হংকং কর্তৃপক্ষ। সমালোচকেরা বলছেন, এই আইনের কারণে অঞ্চলটির গণতন্ত্রপন্থী কর্মীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সুযোগ পাবে চীন।

আইনটি কার্যকরের পর থেকেই পশ্চিমা দেশগুলো চীনের কঠোর সমালোচনা শুরু করে। হংকং-এর সঙ্গে আগে থেকেই সচল থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিল করে একাধিক পশ্চিমা দেশ। এসব চুক্তি অনুযায়ী পরস্পরের মধ্যে সন্দেহভাজন অপরাধীদের বিনিময় করার সুযোগ ছিল। তবে নতুন আইন কার্যকর হওয়ার পর দেশগুলো মনে করছে ওই আইনের মাধ্যমে এখন থেকে সন্দেহভাজন ব্যক্তিকে চীনা কর্তৃপক্ষের কাছে তুলে দিতে পারে হংকং। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ফের ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
ইরান যুদ্ধে ব্যয়ের পক্ষে যে যুক্তি দিলেন ট্রাম্প
যে বাড়ি পরিণত হয়েছিল মৃত্যুপুরিতে, ৮ মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীর রক্ত দিয়ে লেখা হয়েছিল বার্তা
সর্বশেষ খবর
পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান
পাঠ্যবই ছাপায় অতিরিক্ত অর্থ ব্যয়ের অভিযোগ, এনসিটিবিতে দুদকের অভিযান
ঘরের ছোট মেয়েটিই এখন উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক
ঘরের ছোট মেয়েটিই এখন উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক
জাতীয় দল ছাড়লেও মেসি কি ক্লাব ফুটবল খেলে যাবেন? 
জাতীয় দল ছাড়লেও মেসি কি ক্লাব ফুটবল খেলে যাবেন? 
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ 
ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২ 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার