খনির সন্ধান পাওয়ায় কমবে জ্বালানি আমদানি: তুরস্কের মন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২০, ২২:১৫আপডেট : ২২ আগস্ট ২০২০, ২২:১৫

কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পাওয়ায় তুরস্কের জ্বালানি আমদানি কমে যাবে বলে আশা করছেন দেশটির জ্বালানি মন্ত্রী ফাতিহ ডোনমেজ। শনিবার (২২ আগস্ট) তিনি এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, আরও বেশ কয়েকটি এলাকায় চলতে থাকা অনুসন্ধান পর্যালোচনার পর প্রাকৃতিক গ্যাসের আরও মজুতের সন্ধান পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে। খনির সন্ধান পাওয়ায় কমবে জ্বালানি আমদানি: তুরস্কের মন্ত্রী

গত ২১ আগস্ট (শুক্রবার) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানান কৃষ্ণসাগরে টুনা-ওয়ান জোনে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান মিলেছে। সেখানে প্রায় ৩২ হাজার কোটি কিউবিক মিটার গ্যাস রয়েছে বলে জানান তিনি। ২০২৩ সাল নাগাদ এই গ্যাস উত্তোলন শুরু হবে জানিয়ে তিনি বলেন, একই সময়ে কৃষ্ণ সাগরে খনিজসম্পদ অনুসন্ধানে আঙ্কারার তৎপরতা আরও জোরদার করা হবে। পরবর্তী জ্বালানি রফতানিকারক দেশ হিসেবে তুরস্ক আবির্ভূত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে জ্বালানি আমদানির জন্য রাশিয়া, ইরান ও আজারবাইজানের ওপর নির্ভর করে তুরস্ক। গত বছরও এসব দেশ থেকে ৪১ হাজার কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে আঙ্কারা। তবে নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রগুলো থেকে বাণিজ্যিক উত্তোলন শুরু হলে জ্বালানি ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমে যাবে দেশটির।

আর তুরস্কের জ্বালানি আমদানি ব্যয় কমে গেলে সরকারের আর্থিক ক্ষমতা বাড়বে বলেও আশা করা হচ্ছে। শনিবার তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতিহ ডোনমেজ সাংবাদিকদের বলেন, ‘নতুন আবিষ্কারের ফলে আমরা আশা করছি আমদানি অনেক খানি কমে যাবে। নাগরিকদের প্রাকৃতিক গ্যাস ব্যবহারে অভ্যস্ত করে অর্থনৈতিক সাশ্রয় করার প্রাকৃতিক কার্যক্রম সেরে ফেলেছি।’ তিনি বলেন, ‘আমাদের সামনে নতুন ছয় হাজার বর্গ কিলোমিটার এলাকা রয়েছে। আমাদের বিশেষজ্ঞদের মূল্যায়ন এই এলাকায় একই ধরণের আরও কয়েকটি মজুত পাওয়া যাবে।’

/জেজে/
সম্পর্কিত
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
সর্বশেষ খবর
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি