কুয়েতের আমিরকে বিরল সম্মাননা দিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৬
image

কৌশলগত মিত্র দেশ কুয়েতের আমিরকে বিরল এক সামরিক সম্মাননায় ভূষিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসে এক ঘরোয়া অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

কুয়েতের আমিরকে বিরল সম্মাননা দিলেন ট্রাম্প

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা- কেইউএনএ’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ‘দ্য লিজন অব মেরিট, ডিক্রি অব চিফ কমান্ডার’ সম্মাননাটিকে খুবই মর্যাদাপূর্ণ হিসেবে দেখা হয়। দীর্ঘ দিন ধরে এই সম্মানে কাউকে ভূষিত করা হয়নি।

১৯৯১ সালে সবশেষ এই সম্মাননা দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তরফ থেকে। প্রায় ৩ দশক পর কুয়েতের আমিরকে সেই সম্মাননা দিলেন ট্রাম্প। আমির অসুস্থ থাকায় উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ছেলে শেখ নাসের সাবাহ আল-আহমেদ আল-সাবাহ।

কেইউএনএ জানিয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল সাবাহকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এটি কুয়েত-যুক্তরাষ্ট্র কূটনীতিক সম্পর্কের ৬০তম বর্ষের নিদর্শন হয়ে থাকবে। 

/বিএ/
সম্পর্কিত
‘ভাবমূর্তি’ ফেরাতে এবার স্বাস্থ্যসেবায় ঝুঁকছে এআই
ইরান এক লাখ বিক্ষোভকারীকে হত্যা করেছে, দাবি ট্রাম্পের
গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর রেকর্ড সামরিক চুক্তি
সর্বশেষ খবর
নতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি
নতুন পে-স্কেলে কার কত বাড়লো, কে পেলো বেশি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই: রুমিন ফারহানা 
দেখে শুনে মনে হচ্ছে দেশে কোনও সরকার নেই: রুমিন ফারহানা 
মেসিকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন ডি পল
মেসিকে নিয়ে আবেগঘন বার্তায় যা বললেন ডি পল
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা