বেলজিয়ামে করোনা ‘সুনামির’ আশঙ্কা

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০২০, ২১:৪৭আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪৮

বেলজিয়ামে বার ও রেস্তোরাঁ এক মাসের বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। সোমবার থেকে রাতের কারফিউ জারি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে নতুন আক্রান্তের ‘সুনামি’ হতে পারে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

বেলজিয়ামে করোনা ‘সুনামির’ আশঙ্কা

খবরে বলা হয়েছে, সাড়ে এগারো মিলিয়ন জনসংখ্যার দেশটিতে মহামারির বিস্তার ঠেকাতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের ফলে সামাজিক মিথষ্ক্রিয়া সীমিত করে আনা হবে। নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি হাসপাতালে অতি জরুরি ছাড়া চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে, যাতে করে করোনা রোগীদের ওপর মনোনিবেশ করা যায়।

স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভান্ডেনব্রুচকে বলেন, প্রকৃতপক্ষে আমরা সুনামির খুব কাছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গত সাত দিনে প্রতি লাখে দৈনিক আক্রান্তের হার ৭৩ দশমিক ৯৫। ইউরোপে যা দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি আক্রান্তের হার চেক রিপাবলিকে।

সোমবার বেলজিয়ামের কোভিড ক্রাইসিস সেন্টারের মুখপাত্র জানান, গত সাতদিনে গড়ে প্রতিদিন ৭ হাজার ৮৭৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছেন। 

/এএ/
সম্পর্কিত
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রশিয়ার ড্রোন হামলা, নিহত ৫
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
সর্বশেষ খবর
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে