কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ হিজবুল মুজাহিদিন প্রধান নিহত

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২০, ১৭:৫৬আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৯:১৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বন্দুকযুদ্ধে হিজবুল মুজাহিদিনের নতুন প্রধান ড. সাইফুল্লাহ নিহত হয়েছেন। রবিবার পুলিশ জানিয়েছে, এই অভিযান জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ হিজবুল মুজাহিদিন প্রধান নিহত

খবরে বলা হয়েছে, মে মাসে রিয়াজ নাইকু নিহত হওয়ার পর হিজবুল মুজাহিদিনের দায়িত্ব গ্রহণ করেন সাইফুল্লাহ। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শহরের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের সময় একজনকে গ্রেফতার করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, রাংগ্রেথ এলাকায় হিজবুল সদস্যদের উপস্থিতির কথা গোপন সংবাদে জানতে পেরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রাখে এবং তল্লাশি অভিযান শুরু করে। এ সময় হিজবুল সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলেও নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছুড়ে। এতে বন্দুকযুদ্ধ শুরু হয়।

ওই কর্মকর্তা আরও জানান, গুলিবিনিময়ের সময় সাইফুল্লাহ নিহত হন। বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনার আসামি সাইফুল্লাহ পলাতক ছিল।

বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ৩
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
প্রতিবেদন বলছে, আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
প্রতিবেদন বলছে, আইসিসির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
সংসদ সদস্য নজরুলকে গ্রেফতারে স্পিকারকে চিঠি পাঠাচ্ছে পুলিশ
গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট
গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকট
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে