অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ চীনের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২০, ১৯:০১আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৩৫
image

ভুয়া ছবি পোস্ট নিয়ে অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছে চীন। একই সঙ্গে বেইজিংয়ের অভিযোগ যুদ্ধাপরাধের অভিযোগ থেকে মানুষের মনোযোগ সরানোর চেষ্টা করতে এই দাবি তুলেছে অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার দায় চীনের ওপর চাপানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছে বেইজিং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীনা মুখপাত্রের এক টুইটার পোস্ট ঘিরেই অস্ট্রেলিয়ার সঙ্গে সাম্প্রতিক বিরোধের শুরু

গত কয়েক দশকের মধ্যে চীন ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এমন অবস্থায় সম্প্রতি চীনের সরকারি একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ‘ভুয়া ছবি’ পোস্ট করার অভিযোগ তোলে অস্ট্রেলিয়া। ওই ছবিতে এক অস্ট্রেলীয় সেনাকে এক আফগান শিশুর ওপর রক্তমাখা ছুরি ধরে রাখতে দেখা গেছে। শিশুটিকে দেখা যাচ্ছে সে একটি ভেড়া ধরে আছে। ওই ছবি ব্যবহার করে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর বিরুদ্ধে ওঠা ১৪ বছরের এক আফগান শিশুকে হত্যার ঘটনার দিকে ইঙ্গিত করেন চীনের মুখপাত্র। তবে ওই ঘটনার কোনও প্রমাণ অস্ট্রেলিয়ার সরকারি তদন্তে পাওয়া যায়নি।

ওই ছবি পোস্ট করা নিয়ে চীনকে ক্ষমা চাইতে বলে অস্ট্রেলিয়া। ভুয়া ছবি ব্যবহার করায় চীনের লজ্জা পাওয়া উচিত বলে সোমবার জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মঙ্গলবার এই মন্তব্যের প্রতিক্রিয়া জানান অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

স্কট মরিসনকে ক্ষমা চাওয়ার প্রস্তাব না দিয়ে অস্ট্রেলিয়ার চীনা দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘সাধারণ দুইটি উদ্দেশে এই অভিযোগটি আনা হয়েছে। প্রথমটি হলো অস্ট্রেলিয়ার সেনাদের ভয়াবহ সহিংসতা থেকে মানুষের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়া। আর দ্বিতীয়টি হলো দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির দায় চীনের ওপর চাপানোর জন্য। এছাড়া অভ্যন্তরীণ জাতীয়তাবাদ চাঙ্গা করার একটি প্রচেষ্টাও হতে পারে এটি।’

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি নিয়ে চীনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে অস্ট্রেলিয়া আহ্বান জানানোর পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে। তার কয়েক মাস আগে চীনে কর্মকরত কয়েকজন অস্ট্রেলীয় সংবাদকর্মীকে কূটনীতিকদের পরামর্শে ফেরত পাঠায় বেইজিং।

/জেজে/বিএ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে কী আলোচনা হলো জামায়াত আমিরের
নিউট্রিনো ডিটেক্টর চুনোয় চীনের রেকর্ড সাফল্য
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
সর্বশেষ খবর
সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
সংসদে ৫৬ হাজার ১১৭ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
স্পেনকে রুখে দেওয়া কে এই ভোজিনহা?
স্পেনকে রুখে দেওয়া কে এই ভোজিনহা?
ধর্ষণের কোনও ছোট-বড় সংজ্ঞা নেই, সবই সমান অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের কোনও ছোট-বড় সংজ্ঞা নেই, সবই সমান অপরাধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৭৯ কোটি ৭২ লাখ টাকা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ৭৯ কোটি ৭২ লাখ টাকা
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান