এবার ফ্রান্সে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩১ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৯:৪১
image

যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এবার ফ্রান্সেও তার অস্তিত্ব মিলেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টুরস শহরে এ ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। ওই ফরাসি নাগরিক গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন।

এবার ফ্রান্সে নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্ত

সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে নতুন বৈশিষ্ট্যের এই করোনাভাইরাস শনাক্ত হয়। তারপর তা গোটা যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ে। অক্টোবরে ব্রিটেনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের ৫০ শতাংশই এই নতুন বৈশিষ্ট্যের ভাইরাসের কবলে পড়েছেন।এরইমধ্যে ইতালি, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবারও ফ্রান্সও সে কাতারে শামিল হয়েছে।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই। তিনি বর্তমানে তার বাড়িতে সেলফ আইসোলেশনে আছেন। নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে। ফ্রান্সও তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল, তবে বুধবার (২৩ ডিসেম্বর) প্রত্যাহার করা হয় সে নিষেধাজ্ঞা। ভ্রমণের আগে কোভিড টেস্ট রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
অভিশপ্ত নাকি নিছক কাকতাল? কোহিনূরের চেয়েও ভয়ঙ্কর হীরার ইতিহাস জানলে চমকে যাবেন
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
সর্বশেষ খবর
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন