যেখানে নারীদের ড্রাইভিং নিষিদ্ধ, সেখানেই নামলো নারীদের পরিচালিত বিমান

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ১৭:৫৭আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:৫৭
image

ব্রুনাই এয়ারলাইন্সের নারী ক্রুরা যে দেশে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই সেই সৌদি আরবেই অবতরণ করলো প্রথমবারের মতো পুরোপুরি নারী কেবিন ক্রু পরিচালিত ব্রুনাই এয়ারলাইন্সের বিমান। পাইলট থেকে শুরু করে ক্রু- অর্থাৎ একঝাঁক নারী নিয়ে মঙ্গলবার জেদ্দার মাটি স্পর্শ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানটি।
ব্রুনাইয়ের স্বাধীনতা দিবস উদযাপনের উদ্দেশ্যে সম্পূর্ণ নারী পরিচালিত বিমান উড্ডয়নের সিদ্ধান্ত হয়। ২৩ ফ্রেব্রুয়ারি থেকে বিমানটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রা শুরু করে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিমানটি সৌদি আরব পৌঁছায়। বিমানের ফ্লাইট ক্যাপ্টেন ছিলেন শরিফা সিজারেনা। আর তার সহযোগী হিসেবে ফ্লাইট পরিচালনায় কাজ করেছেন সিনিয়র ফার্স্ট অফিসার সারিয়ানা নরডিন এবং নাদিয়া পিজি খাশিয়েম।
২০১৩ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে প্রশিক্ষণ নেন শরিফা। তিনিই রয়েল ব্রুনাই এয়ারলাইন্সের প্রথম পাইলট যিনি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেন। ২০১২ সালে ব্রুনাই টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শরিফা বলেন, ‘পাইলট হিসেবে মানুষ পুরুষকে দেখতেই অভ্যস্ত। তাই একজন নারী হিসেবে বিশেষ করে ব্রুনাইয়ের নারী হিসেবে এটি আমার জন্য বড় অর্জন। এর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম বিশেষ করে নারীরা উপলব্ধি করবে যে তারা যে স্বপ্ন দেখে চাইলে তা পূরণ করা সম্ভব। মহিলা হিসেবে এটা সত্যিই খুব বড় পাওয়া।’
উল্লেখ্য, সৌদি আরব বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়িচালনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গাড়ি চালানোর অনুমতি চেয়ে সৌদি নারীরা বিভিন্ন ক্যাম্পেইন চালিয়ে আসছেন। আর ব্রুনাইয়ের নারী পাইলট পরিচালিত বিমানটি সৌদি নারীদের আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি