মুম্বাইয়ের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়াদের সবাই উদ্ধার

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০১৬, ১২:৩৬আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১২:৪০
image


মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন লাগার পর উদ্ধারের চেষ্টা ভারতের মুম্বাইয়ের থানে শহরের ভিওয়ান্ডি এলাকার একটি আবাসিক ভবন ও পোশাক কারখানায় আগুন লাগার পর এর ছাদে ও ট্যারেসে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। আগুনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে ওই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দেওয়ার কারণে তিনজন আহত হয়েছেন।
আরও পড়ুন: এবার মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন, শতাধিক মানুষ আটকে থাকার আশঙ্কা
মঙ্গলবার সকালে ওই ভবনটিতে আগুন লেগে যায়। আবাসনের পাশাপাশি ভবনটিতে কারখানা ও গুদাম রয়েছে। আগুন লাগার পর অনেকে ভবনের ছাদে ও ট্যারেসে আশ্রয় নেন। তারাই বেশ কিছুক্ষণ আটকা পড়ে থাকেন।
আরও পড়ুন: শতাধিক নিহতের পরও ভারতের মন্দিরে নিষিদ্ধ হচ্ছে না আতশবাজি
মুম্বাইয়ের বহুতল ভবনে আগুন

খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে ছুটে আসে বিপর্যয় মোকাবিলা দফতর ও দমকল বাহিনীর ৮টি ইউনিট। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
পরে শুরু হয় আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা। জানালা দিয়ে মই লাগিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কেরালায় নিহতের সংখ্যা বেড়ে ১১২
স্থানীয় বাসিন্দা, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তায় সবাইকেই বের করে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। আহতদের আইজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ভিওয়াণ্ডির কাশিমপুরা এলাকায় ভবনটির একতলার একটি গুদামে প্রথমে আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে ওপরের তলাগুলিতেও। বহুতলে প্রবেশ ও বেরোনোর পথ একটিই। সেটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। আর তাতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার

/এফইউ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী