‘জনস্বাস্থ্যে বিপত্তির অন্যতম কারণ পর্নোগ্রাফি’

বিদেশ ডেস্ক
২১ এপ্রিল ২০১৬, ২৩:৩০আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২৩:৩৩

‘জনস্বাস্থ্যে বিপত্তির অন্যতম কারণ পর্নোগ্রাফি’ পর্নোগ্রাফিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্য। ওই রাজ্যের  প্রযুক্তিবিদদের প্রতি কোনও কম্পিউটারে শিশুদের নিয়ে তৈরি করা পর্নোগ্রাফি পাওয়া গেলে তা পুলিশকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

রিপাবলিকান গভর্নর গ্যারি হারবার্ট রিপাবলিকান আইনসভার উত্থাপিত এই নির্দেশ স্বাক্ষর করেন। চার্চ অব জেসাস খ্রাইস্ট অব লেটার ডে সেইন্টসের পৃষ্ঠপোষকতায় উতাহ কোয়ালিশন অ্যাগেইনস্ট পর্নোগ্রাফি এই নির্দেশকে সমর্থন জানায়।

আরও পড়ুন: আইএস সদস্যদের যৌনদাসী হতে অস্বীকৃতি, দুই শতাধিক নারীর শিরশ্ছেদ!

গ্যারি হারবার্ট বলেন, ‘আমাদের সমাজে পর্নোগ্রাফির পরিমাণ হতভম্ব করে দেওয়ার মতো। আমি আমাদের পরিবারগুলোকে ও সমাজের মানুষকে এ থেকে সুরক্ষা দিতে চাই।’

পর্নোগ্রাফিকে অর্থের লোভে নির্মিত ‘ধ্বংসের সাম্রাজ্য’ আখ্যা দিয়ে পর্নোগ্রাফি-বিরোধী কর্মী জেনিফার ব্রাউন বলেন, ‘পর্নোগ্রাফি দেখার অভ্যাস শিশু-কিশোরদের স্বাভাবিক মানসিক ও শারীরিক বিকাশকে ব্যাহত করে। 

আরও পড়ুন: মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের বিস্তৃত গোপন সুড়ঙ্গের সন্ধান

উতাহের প্রধান গির্জা মরমন চার্চ রিপাবলিকানদের নেওয়া এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তবে দ্য ফ্রি স্পিচ কোয়ালিশন নামের একটি সংগঠন এই নির্দেশকে ‘প্রাচীনপন্থী নৈতিকতার ধারক’ আখ্যা দিয়ে বলেছে, জনস্বাস্থ্যের সঙ্গে পর্নোগ্রাফির সরাসরি সম্পর্ক থাকার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।         

সংগঠনটির মাইক স্টেবল বলেন, ‘আমাদের এমন একটি সমাজ নির্মাণ করা উচিত যেখানে যৌনতা নিয়ে খোলাখুলি আলাপ আলোচনা চলবে। যৌনশিক্ষার জন্যই তা প্রয়োজন। যৌনতাকে কলংকিত করা উচিত নয়।’ সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

/ইউআর/এএ/

সম্পর্কিত
স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য
হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে
মেক্সিকো-কানাডার পর এবার যুক্তরাষ্ট্রে জ্বললো বিশ্বকাপের আলো
সর্বশেষ খবর
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না