জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলের কথা জানালেন হিলারি

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০১৬, ১৬:৪৪ আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১৬:৪৪
image

হিলারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থিতা প্রত্যাশী হিলারি ক্লিনটন তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, ইরাক যুদ্ধের পক্ষে ভোট দেওয়াই তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ‘ভুল সিদ্ধান্ত’ ছিল।
হিলারি ২০০৮ সালে প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশকে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ইরাক প্রশ্নে তার পদক্ষেপকে সমর্থন করেন। সে সময় ডেমোক্র্যাটিক প্রার্থীদের অনেকেই তার এই সিদ্ধান্তের সমালোচনা করেন।
আরও পড়ুন: ফিলিপাইনের ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রশ্নবিদ্ধ

নিউ ইয়র্কে ডেমোক্র্যাটিক প্রাইমারি জেতার পর বৃহস্পতিবার এবিসি চ্যানেলে গুড মর্নিং অ্যামেরিকা নামের একটি সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে উপস্থাপক ও দর্শকের প্রশ্নের জবাব দেন হিলারি। সেই অনুষ্ঠানে তিনি পরিতাপ করে বলেন, ‘যেমনটা হবে ভেবেছিলাম তেমন হয়নি।’ তিনি আরও বলেন, ‘আমি সে জন্য অনুতাপ করি। এটা ভুল সিদ্ধান্ত ছিল।’

হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স এ প্রসঙ্গে বলেন, ‘আমার মতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে পররাষ্ট্র নীতি ক্ষেত্রে সবচেয়ে বড় বিপর্যয় ছিল এটি।’ সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
২৫০ বছরের সামরিক ইতিহাস টেনে অভিশংসনের হুমকি উড়িয়ে দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের প্রস্তাব নিজ দলের রিপাবলিকান কংগ্রেসম্যানের
সর্বশেষ খবর
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার হিসেবে দিলে তা ঘুষ হবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন