‘আত্মহত্যা করেননি প্রিন্স’

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ০৮:৫০ আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৮:৫৪

বৃহস্পতিবার নিজের স্টুডিওর এলিভেটরের ভেতরে মৃত অবস্থায় পাওয়া যায় যুক্তরাষ্ট্রের শীর্ষ সঙ্গীত শিল্পী প্রিন্সকে।মাত্র ৫৭ বছর বয়সে এই প্রতিভাধর শিল্পীর মৃত্যুর কারণ জানতে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মিনেসোটা কাউন্টির শেরিফ জানিয়েছেন, সঙ্গীত শিল্পী প্রিন্সের মৃতদেহের প্রাথমিক ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাতে আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি।

প্রিন্স

শেরিফ জিম অলসন আরও জানান, প্রিন্সের দেহে কোন যন্ত্রণার ছাপও পাওয়া যায়নি।মৃত্যুর সময় তিনি একা ছিলেন।

তবে ময়নাতদন্তের পুরো প্রতিবেদন পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে। প্রিন্সের এই আকস্মিক মৃত্যুর ঘটনাটি এখনও তদন্তের অধীনে রয়েছে।

প্রিন্সকে স্মরণ করছেন ভক্তরা

বুধবার রাতে তাকে শেষবারের মত জনপরিসরে দেখতে পাওয়া যায়। বৃহস্পতিবার তাকে এলিভেটরের মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়।তবে গত ১৪ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে একবার হাসপাতালে নিতে হয়েছিলো।

আরও পড়ুনঃ প্রিন্সের শোকে পার্পল রঙে রঙিন যুক্তরাষ্ট্র 

প্রিন্সের জন্ম ১৯৫৪ সালে। মাত্র সাত বছর বয়সে তিনি গান লিখতে শুরু করেন।  সঙ্গীত শিল্পী হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করতে শুরু করেন ১৯৮০র দশক থেকে। প্রিন্স ছিলেন একাধারে বাদক, গায়ক, কবি ও সুরস্রষ্টা। সঙ্গীত অঙ্গনে ব্যাকরণ ও প্রযুক্তির উন্নতিতেও ভূমিকা রেখেছেন তিনি।   

সূত্রঃবিবিসি 

/ইউআর/ 

সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন