যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে হত্যা

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০১৬, ০৯:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ০৯:৩৭

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের একটি গ্রামে একই পরিবারের ৮ সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। রাজ্যের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ কথা জানান।

তিনি আরও জানান, শুক্রবারের এই হত্যাকাণ্ডের কোন কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বেশ কয়েকটি বাহিনীর কর্মকর্তারা তদন্ত করতে পাইক কাউন্টির ইউনিয়ন হিল রোডের ঘটনাস্থলে গিয়েছেন।

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনকে হত্যা

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ধারণা করা হচ্ছে একটি পারিবারিক পরিবেশে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।তবে এই হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছে তিনটি শিশু। অপ্রাপ্তবয়স্ক নিহতের বয়স ১৬।

আরও পড়ুনঃ জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক ভুলের কথা জানালেন হিলারি

পাইক কাউন্টির শেরিফ চার্লস রিডার বলেন, ‘রোডেন নামের এই পরিবারকে সম্ভবত আগেই লক্ষ্যবস্তু করা হয়েছিলো। পরিকল্পনামাফিক হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।’

তিনি আরও জানান, মৃতদের মধ্যে অনেককেই তাদের বিছানায় পাওয়া গিয়েছে। সম্ভবত রাতের অন্ধকারে ঘুমের মধ্যে গুলি করে মেরে ফেলা হয়েছে তাদের।

এই হত্যার ঘটনার তদন্ত চলছে। ওই অঞ্চলে আতঙ্কের সৃষ্টি হওয়ায় শিশুদের স্কুলগুলো তাদের কার্যক্রম স্থগিত রেখেছে বলেও জানায় পুলিশ।

সূত্রঃবিবিসি

/ইউআর/      

সম্পর্কিত
হোয়াইট হাউস ছাড়লেন শি, বৈঠককে ‘দুর্দান্ত’ বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে দুটি পান্ডা পাঠাবে চীন: শি জিনপিং
হোয়াইট হাউসে শি জিনপিংকে স্বাগত জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
আর নোটিশ নয়, এবার হঠাৎই উচ্ছেদ অভিযানে নামবে ডিএনসিসি
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
হামে ভয়াবহতম প্রাদুর্ভাবের মুখে দেশ
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বাসার দরজা ভেঙে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন