প্রশান্ত মহাসাগর পাড়ি দিলো সৌরচালিত বিমান

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০১৬, ১১:৩০আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১১:৪৩
image

সোলার ইমপালস বিশ্বের প্রথম সৌরচালিত বিমান সোলার ইমপালস হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়ায় যাওয়ার অংশ হিসেবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়েছে। তিনদিনের ফ্লাইট শেষ করে শিগগিরই বিমানটির ক্যালিফোর্নিয়ায় অবতরণের কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
আট মাস আগে জাপান থেকে একটি ফ্লাইট শুরুর পর বিমানের ব্যাটারি নষ্ট হয়ে যায়। পরে আট মাস ধরে সংস্কার কাজের জন্য উড্ডয়ন বিরতির পর বৃহস্পতিবার বিমানটি হাওয়াই থেকে উড্ডয়ন করে। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ায় অবতরণের জন্য বিমানটি স্যান ফ্রান্সিসকোর গোল্ডেন গেইট ব্রিজের উপর দিয়ে উড়ে যায়।  বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে এটি বিমানটির ৯ম ফ্লাইট। 
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া বাতিলের শর্ত উত্তর কোরিয়ার
শনিবার গোল্ডেন গেইট ব্রিজ পাড়ি দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে বিমানের পাইলট বারট্রান্ড পিকার্ড বলেন ‘আমি ব্রিজ অতিক্রম করেছি। আনুষ্ঠানিকভাবে আমি এখন যুক্তরাষ্ট্রে।’
বৃহস্পতিবার হাওয়াই থেকে উড্ডয়ন করে সোলার ইমপালস
গত মার্চে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি থেকে ভ্রমণ শুরু করে সোলার ইমপালস। এরপর ওমান, ভারত, মিয়ানমার ও চীন হয়ে জাপান পৌঁছায় বিমানটি। পরে সেখান থেকে ৮,৯২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাওয়াইতে যায় বিমানটি। টানা ৫দিন ৫ রাত ধরে ওড়ার মধ্য দিয়ে সর্বোচ্চ বিরতিহীন ভ্রমণের রেকর্ড করে সোলার ইমপালস। আলাদা আলাদা ফ্লাইটের জন্য বিমানটিতে দুজন পাইলট রয়েছেন। পুরোপুরি সৌরশক্তি দিয়ে পরিচালিত হয় বিমানটি। দিনের বেলায় সৌরশক্তি গ্রহণের মাধ্যমে উড়তে থাকার পাশাপাশি রাতের জন্য বিমানের ব্যাটারি সৌর শক্তি থেকে চার্জ জমিয়ে রাখে। সূত্র: বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী