জাসিন্ডা আরডার্নকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পিটিশন

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০১৯, ২১:৪১আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:১৫

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে মুসল্লিদের ওপর বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহতের ঘটনায় প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের ভূমিকা ও নেতৃত্ব বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। এবার তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে অনলাইনে দুটি পিটিশন চালু হয়েছে। নিউ জিল্যান্ড হেরাল্ডের এক খবরে বিষয়টি জানা গেছে।

জাসিন্ডা আরডার্নকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে পিটিশন

চারদিন আগে চেঞ্জ ডট ওআরজিতে চালু হওয়া পিটিশনটিতে ৩ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে। আর ফরাসি ওয়েবসাইট আভাজ ডট ওআরজিতে ১ হাজারের সামান্য বেশি স্বাক্ষর সংগ্রহ হয়েছে। 

ফরাসি ওয়েবসাইটের পিটিশনে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের মর্মান্তিক ঘটনার পর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর পরিমিতি, শান্তিপূর্ণ ও খোলা মনের পদক্ষেপের কারণে আমরা আশা করি আসন্ন নোবেল শান্তি পুরস্কার তাকে প্রদান করা হবে।

খবরে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ফরাসি কবি ড. খাল তোরাবালি এ পিটিশনটি চালু করেছেন।

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর আরডার্নের প্রতিক্রিয়া, বিবৃতি ও পদক্ষেপের ব্যাপারে বিশ্বজুড়ে প্রশংসা অব্যাহত রয়েছে। বিশ্বের বিভিন্ন স্থানের পর্যবেক্ষকরা তার নেতৃত্বের প্রশংসা করেছেন। প্রশংসা কেবল বাখ্যা বিশ্লেষকদের কাছ থেকেই আসছে তেমনটি নয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান শুক্রবার বলেছেন, ‘হামলার পর নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের প্রতিক্রিয়া ও সহমর্মিতা বিশ্বনেতাদের কাছে একটি উদাহরণ।’ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বলেছেন, আরডার্ন পাকিস্তানিদের 'হৃদয় জয়' করেছেন। মার্টিন লুথার কিংয়ের স্মৃতি সংরক্ষণে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত মার্টিন কিং সেন্টার টুইটারে লিখেছে- ‘নিউ জিল্যান্ডে একজন নেতার ভালোবাসার পূর্ণাঙ্গ প্রদর্শনী’।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৃত সন্তানকে কেন বয়ে বেড়ায় মা ডলফিন
অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য, দক্ষতা ও গবেষণা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরি, বাকিরা কেমন করেছেন?
সর্বশেষ খবর
রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২
রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২
সৌদিতে নিহত ৭ প্রবাসীকে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর নির্দেশ
সৌদিতে নিহত ৭ প্রবাসীকে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর নির্দেশ
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার