ইতালি সরকারের ত্রাণ তহবিলে বাংলাদেশি কমিউনিটির অনুদান

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
১০ মে ২০২০, ২৩:১৮আপডেট : ১১ মে ২০২০, ০১:৩৮

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ইতালি সরকারের পাশে দাঁড়ালেন প্রবাসী বাংলাদেশিরা। ফিরেন্স শহরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুদান তুলে দেওয়া হয়েছে সরকারি ত্রাণ তহবিলে।

ইতালি সরকারের ত্রাণ তহবিলে বাংলাদেশি কমিউনিটির অনুদান

ইতালির স্থানীয় সময় শনিবার বিকালে ফিরেন্স-এর সান্তা মারিয়া নুভা হাসপাতালের সভাপতি ও ফিরেন্স কমুনির কাউন্সিলর আন্দ্রিয়া ভানুচ্চির হাতে ৫ হাজার ইউরোর চেক তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের কনস্যুলার জর্জিয়া গ্রানাটা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি কমিউনিটির পক্ষে আব্দুর রউফ (জীবন) ও কনস্যুলার জর্জিয়া গ্রানাটা স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য ওই চেক ফিরেন্স কমুনির কাউন্সিলরের হাতে তুলে দেন।

এই উদ্যোগে অন্যদের মধ্যে ভূমিকা রেখেছেন নুরুল আলম (নুরু), জাহাঙ্গীর আলম ভূইয়া (সাগর), আজাদ হোসেন (ইমাম), ওমর শিকদার,শরীফ মৃধা, কবির আহম্মদসহ অনেকেই। বাংলাদেশ কমিউনিটি ফিরেন্সের প্রায় সব প্রবাসী সহযোগিতা করেছেন। এ উদ্যোগের অনলাইন কমিউনিকেশনের দায়িত্বে ছিলেন মোস্তাফিজুর রহমান (বোরহান)।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী