করোনার নতুন ভ্যারিয়েন্ট এমইউ, পর্যবেক্ষণ করছে ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫১
image

করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয়েছে এমইউ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই ভ্যারিয়েন্টকে আগ্রহ উদ্দীপক আখ্যা দিয়েছে।

এমইউ বা বি.১.৬২১ ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় কলম্বিয়ায়। তবে দক্ষিণ আমেরিকা এবং ইউরোপ জুড়ে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

মহামারি নিয়ে ডব্লিউএইচও’র সাপ্তাহিক বুলেটিনে বলা হয়েছে, নতুন এই ভ্যারিয়েন্টটি যেভাবে পরিবর্তিত হয়েছে তাতে এটি আরও বেশি ভ্যাকসিন প্রতিরোধী হয়ে উঠতে পারে। তবে বেশি বিস্তারিত বলার আগে আরও গবেষণার প্রয়োজন বলে জানানো হয়েছে ওই বুলেটিনে।

ডব্লিউএইচও’র বুলেটিনে বলা হয়েছে, ‘২০২১ সালের জানুয়ারিতে কলম্বিয়ায় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমইউ ভ্যারিয়েন্ট-এ আক্রান্ত হওয়ার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা জানা গেছে আর দক্ষিণ আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে বড় ধরনের সংক্রমণ দেখা গেছে।’

করোনার চারটি ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসেবে দেখছে ডব্লিউএইচও। এগুলো হলো ইংল্যান্ডের কেন্টে প্রথম শনাক্ত হওয়া আলফা ভ্যারিয়েন্ট ১৯৩টি দেশে দেখা গেছে, বেটা ভ্যারিয়েন্ট ১৪১টি, গামা ৯১টি এবং ডেল্টা ১৭০টি দেশে দেখা গেছে। আর পঞ্চম ভ্যারিয়েন্ট হিসেবে এমইউকে আগ্রহ উদ্দীপক বলে বিবেচনা করছে সংস্থাটি।

সূত্র: গার্ডিয়ান

/জেজে/
সম্পর্কিত
কঙ্গো ও উগান্ডায় ইবোলার প্রকোপ, বিশ্বজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়ছে হাম, আইসিইউ সংকটে বাড়ছে শিশুমৃত্যু
হামলায় ইরানের ১৩ হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হয়েছে: ডব্লিউএইচও
সর্বশেষ খবর
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আজ ইসলামী আন্দোলনের বিক্ষোভ
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা