বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বদলের কথা অস্বীকার করলেন আইএমএফ প্রধান

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:১১

বিশ্ব ব্যাংকে কর্মরত থাকা অবস্থায় প্রতিবেদন বদলে দেওয়ার কথা অস্বীকার করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। বুধবার এক স্বাধীন অনুসন্ধানে দেখা গেছে, চীনের র‌্যাংকিং বাড়াতে কর্মীদের চাপ দিয়ে প্রতিবেদন বদলাতে বাধ্য করেছিলেন তিনি।

বিশ্ব ব্যাংকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৮ ও ২০১৯ সালের ডুয়িং বিজনেস প্রতিবেদন তৈরিতে অনিয়ম হয়েছে। এরপরই প্রতিবেদন দুটি সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। অনিয়মের ঘটনায় বিশ্ব ব্যাংকের তৎকালিন প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভার সম্পৃক্ততাও পাওয়া গেছে।

তবে বৃহস্পতিবার বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা ওই প্রতিবেদনটি প্রত্যাখান করেছেন। ২০১৯ সালের অক্টোবরে আইএমএফ-এ যোগ দেন তিনি। এক বিবৃতিতে জর্জিয়েভা বলেন, ‘বিশ্ব ব্যাংকের ২০১৮ সালের ডুয়িং বিজনেস রিপোর্টের ডাটা অনিয়ম তদন্ত এবং এর সঙ্গে আমার সম্পৃক্ততা নিয়ে দেওয়া বর্ণনার সঙ্গে আমি মৌলিকভাবে দ্বিমত পোষণ করছি।’

জর্জিয়েভা জানিয়েছেন তিনি আইএমএফ বোর্ডকে পরিস্থিতি জানিয়েছেন। ধারণা করা হচ্ছে এই ইস্যুতে বৈঠকে বসবে বোর্ড। তবে কখন এই বৈঠক অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয়।

সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্ট এর জাস্টিন স্যান্ডেফার ওই প্রতিবেদনের মেথোডোলজি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘আমাদের তার দিকের গল্পটা জানা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে ভালো কিছু মনে হচ্ছে না।’

জাস্টিন স্যান্ডেফার বলেন, ‘আন্তর্জাতিকভাবে ম্যাক্রোইকোনোমিক ও ফিনান্সিয়াল তথ্য পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছে আইএমএফ, আর এর প্রধান ডাটা অনিয়মে জড়িত ছিলেন এই অভিযোগ মারাত্মক।’

/জেজে/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী