পাপুয়া নিউগিনিতে অগ্ন্যুৎপাত, বাতিল ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩, ১৭:৩০আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৭:৫৫

ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির একটি দ্বীপে সোমবার (২০ নভেম্বর) আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে বেশকিছু ফ্লাইট। মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন দ্বীপে সোমবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ধোয়ায় ছেয়ে গেছে দ্বীপটির আকাশ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় দ্বীপটির হোসকিন্স বিমানবন্দরের কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

আগ্নেয়গিরিটির আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সিনিয়র দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ক্লেমেন্ট বেইলি’র বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনবিসি পিএনজি জানিয়েছে, আগ্নেয়গিরিটিতে বিস্ফোরণ শুরু হওয়ার পর নিউ ব্রিটেন দ্বীপের মাউন্ট উলাউন এলাকায় একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

ক্লেমেন্ট বেইলি আরও জানিয়েছেন আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত এখনও অব্যাহত রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী