বাংলাদেশের ছাত্র আন্দোলনে শিশুসহ নিহত ৬৫০: ইউএনএইচআরসি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৪, ১৭:২২আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ২২:১৬

বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার কমিশনের (ইউএনএইচআরসি) প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেনেভা থেকে প্রকাশিত এই প্রতিবেদনে ‘অতিরিক্ত বল প্রয়োগ, গ্রেফতার ও নির্যাতনকে’ কেন্দ্র করে মানবাধিকার পরিস্থিতিরও বর্ণনা করা হয়েছে।

১০ পাতার প্রতিবেদনে বলা হয়, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত মারা গেছে ৪০০ জন। আর ৫ থেকে ৬ আগস্টে মারা গেছেন ২৫০ জন। অবশ্য চিকিৎসাধীন অবস্থায় যাদের মৃত্যু হয়েছে বা প্রতিশোধমূলক হত্যার ঘটনাকে অন্তর্ভুক্ত করা যায়নি বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১০ পাতার প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে।

বাংলাদেশের গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে জাতিসংঘের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা, এমন ইঙ্গিত পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যথেচ্ছা গ্রেফতার ও আটক, গুম, নির্যাতন ও দুর্ব্যবহার, মত প্রকাশের স্বাধীনতায় বড় আকারে বাধা দেওয়া ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার মতো আরও কিছু অভিযোগও রয়েছে, যেগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন তিনি।

তুর্ক বলেছেন, আরও নিরপেক্ষ তদন্ত পরিচালনা সাপেক্ষে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যেতে পারে।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তুর্ক। যেখানে মোট ২১টি পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে আছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা, যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা।

এদিকে, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশের শাসনভার গ্রহণ করে।

১৪ আগস্ট হাইকমিশনার তুর্ক প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ফোন করে জানান, তিনি আগামী সপ্তাহে ঢাকা সফর করবেন এবং কীভাবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে পারে, সে বিষয়ে আলোচনা করবেন।

সফরকারী দলটি সাম্প্রতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত পরিচালনার বিষয়টি নিয়েও আলোচনা করবে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
সর্বশেষ খবর
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
৯/১১ হামলার ২৫ বছর, জেরুজালেমে নিহতদের স্মরণ
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
গেস্ট হাউসে ২০ দিন অবস্থানের পর যুগলের মরদেহ উদ্ধার, নেপথ্যে কি অপহরণ মামলা?
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর