সাইবেরিয়ার দাবানল ঠেকাতে সেনাবাহিনী মাঠে নামাচ্ছেন পুতিন

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৯, ০৯:২৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৭:৩৬

সাইবেরিয়া ও রাশিয়ার পূর্বাঞ্চলের একটি এলাকায় বড় ধরনের দাবানল নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রিসভা কর্তৃক চলমান সংকট সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি এই নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাইবেরিয়ার দাবানল ঠেকাতে সেনাবাহিনী মাঠে নামাচ্ছেন পুতিন

খবরে বলা হয়েছে, দাবানলে প্রায় তিন মিলিয়ন হেক্টর বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটাকে পরিবেশগত বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন পরিবেশবাদীরা। স্থানীয় বাসিন্দারা বলেছেন, দাবানল নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

সাত লাখের বেশি মানুষ সাইবেরিয়া অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে আনা ও জরুরি অবস্থার ঘোষণার জন্য একটি আবেদন করেছেন। এছাড়া জরুরি সেবা কর্মকর্তাদের মন্তব্যের পর জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা বলেছিলেন, মানুষের জন্য সরাসরি হুমকি না হওয়া এবং প্রত্যন্ত বসতিহীন এলাকা হওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

বুধবার প্রেসিডেন্ট পুতিন সাইবেরিয়ার আগুন নিয়ন্ত্রণে আনার কাজে সেনাবাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন। এলাকাটিতে ১০টি বিমান ও ১০টি হেলিকপ্টার অগ্নিনির্বাপক সরঞ্জামসহ মোতায়েন করা হয়েছে।

এর আগে ইরকুতস্ক ও ক্রানোইয়ার্স্ক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সেখানে গিয়েছেন।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
নরওয়ের প্রয়াত রাজার শেষকৃত্যে যাচ্ছেন প্রিন্স উইলিয়াম
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’