‘উচ্চস্বরে কথা বলাতে’ রাশিয়ায় ৫ জনকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৫ এপ্রিল ২০২০, ২৩:২৭আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২৩:২৮

রাশিয়ায় বাড়ির বাইরে সন্ধ্যায় ‘উচ্চস্বরে কথা বলার’ জন্য পাঁচ জনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি। পুলিশ জানায়, মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান এলাকার ইয়েলাতমা গ্রামে এই ঘটনা ঘটেছে। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

‘উচ্চস্বরে কথা বলাতে’ রাশিয়ায় ৫ জনকে গুলি করে হত্যা

খবরে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে এলাকাটি লকডাউন অবস্থায় রয়েছে।

তদন্তকারীরা জানান, প্রথমে গুলিবর্ষণকারী ব্যক্তি নিজের বারান্দা থেকে উচ্চস্বরে কথা বলার জন্য অভিযোগ করে। পরে বাড়ির বাইরে দাঁড়ানো ব্যক্তিদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে শিকার করার রাইফেল দিয়ে ওই ব্যক্তি গুলিবর্ষণ শুরু করে।

গুলিবিদ্ধ চার পুরুষ ও এক নারীর মৃত্যু হয় শনিবার। পরে গুলিবর্ষণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম