করোনাভাইরাস নিয়ে রাশিয়ায় শিশুর জন্ম

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ২৩:৪৫আপডেট : ১৮ মে ২০২০, ২৩:৪৭

রাশিয়ার ককেশাস অঞ্চলে করোনাভাইরাস শরীরে নিয়েই এক শিশুর জন্ম হয়েছে। বেসলানের নর্থ ওসেটিয়া শহরে জন্ম নেওয়া শিশুটির মা করোনায় আক্রান্ত ছিলেন। রবিবার রুশ বার্তা সংস্থা তাস-এর বরাত দিয়ে এখবর জানিয়েছে এএফপি।  

করোনাভাইরাস নিয়ে রাশিয়ায় শিশুর জন্ম

পেরুতে মধ্য এপ্রিলে এ ধরণের অপর একটি ঘটনা ঘটেছিল। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বিশ্বে নবজাতকের কোভিড-১৯ আক্রান্তের এটি দ্বিতীয় ঘটনা।
আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, একজন অন্তঃসত্তা নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার গর্ভে জন্ম নেওয়া শিশুটিও করোনায় আক্রান্ত।

ওই মুখপাত্র আরও জানান, তারা এখন বাড়িতেই আছে। মা ও শিশুর অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের মেটারনিটি ইউনিটের প্রধান হাসান তাগায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় টেলিভিশন জানিয়েছে, বাচ্চা জন্ম দেবেন এমন ৩৫ নারীর ১৭ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

রাশিয়ায় বর্তমানে ২ লাখ ৮০ হাজারের বেশি লোক করোনায় আক্রান্ত। সংক্রমণের দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়ার অবস্থান। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৬৩১ জন। তবে পশ্চিমা সংবাদমাধ্যমে আশঙ্কা করা হয়, বাস্তবে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

/এএ/
সম্পর্কিত
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
দাবদাহের হাত ধরে স্পেনে ফিরলো শত বছরের পুরনো ‘আবানিকো’
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধে যাওয়া ২২৭ ভারতীয় নাগরিকের মধ্যে নিহত ৫১
সর্বশেষ খবর
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
মুগদা মেডিক্যালে ফোন-ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাচ্ছিলেন যুবক, আনসারের হাতে ধরা 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন মা-ও, লাশ হয়ে ফিরলেন আরেক মাদ্রাসাছাত্র 
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
ওয়াটারএইড সাউথ এশিয়ার নতুন আঞ্চলিক পরিচালক হাসিন জাহান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি