সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৯

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২১, ০৩:১৯আপডেট : ২০ জুন ২০২১, ০৩:১৯

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের দক্ষিণ পশ্চিমে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শনিবার ‘লেট এল-৪১০’ মডেলের বিমানটি কেমেরোভো ওবলাস্টে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। রাশিয়ার সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, বিমানটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে। জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠায়। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারালে বিমানটি বিধ্বস্ত হয় বলে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ। দুই ক্রুসহ এতে ১৯ জন যাত্রী অব্স্থান করছিলেন।

বিমানটির কন্ডিশন ভালো ছিলো জানা গেছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয় সংশ্লিষ্টরা। কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী