মঙ্গলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র!

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২১, ১৯:৩৮আপডেট : ১২ জুলাই ২০২১, ১৯:৪০

মঙ্গলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা। সংস্থাটির প্রকৌশলীরা বলছেন, বিদ্যুৎকেন্দ্রটি লাল গ্রহটিতে সরবরাহ করা যেতে পারে।

মঙ্গল গ্রহে রাশিয়ার ভবিষ্যৎ ঘাঁটির জন্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। আর্সেনাল ডিজাইন ব্যুরোর বিশেষজ্ঞদের এ সংক্রান্ত প্রস্তাবে মহাকাশযান ও উপগ্রহসহ প্রয়োজনীয় সামগ্রী উৎপাদনের কথা বলা হয়েছে।

আর্সেনালের প্রস্তাব অনুসারে, চুল্লিটি রেড প্ল্যানেটে সরবরাহ করা হবে এবং প্যারাসুট সিস্টেম ব্যবহার করে এর পৃষ্ঠে রাখা হবে। অবতরণের পর মঙ্গল গ্রহের সম্ভাব্য রুশ ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎকেন্দ্রটি সক্রিয় করা হবে।

সাম্প্রতি বছরগুলোতে মহাকাশের প্রতি আগ্রহ বাড়ছে বিশ্বের শক্তিধর দেশগুলোর। মহাকাশের দখল নিতে ২০১৯ সালে নতুন বাহিনী গঠন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনা, নৌ ও বিমান বাহিনীর পর আত্মপ্রকাশ করে নতুন এই বাহিনী। এর নাম দেওয়া হয় ‘মার্কিন মহাকাশ বাহিনী’। মহাকাশে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় এখন দৃশ্যত যুক্তরাষ্ট্রকে অনুসরণের পথে হাঁটছে রাশিয়া। সূত্র: স্পুটনিক।

/এমপি/
সম্পর্কিত
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত অন্তত ৪৪
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত