বিপজ্জনক বিশ্বাস লালন করছে ন্যাটো জোট: দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক 
২৯ নভেম্বর ২০২১, ১০:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১০:৪৭

বিপজ্জনক বিশ্বাস লালন করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ।

শনিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া ভাষণে তিনি বলেন, ন্যাটোর ধারণা, তাদের ভয়ে ইউক্রেনের সেনা মুভমেন্টের বিরুদ্ধে মস্কো কোনও জবাব দেবে না। এটা খুবই বিপজ্জনক বিশ্বাস।

পশ্চিমা দেশগুলো কর্তৃক ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহেরও সমালোচনা করেন তিনি। অ্যান্টোনভ বলেন, ন্যাটো সেনারা কৃষ্ণসাগর ও ইউক্রেনের ভূখণ্ডে অবস্থান নিচ্ছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, ‘ন্যাটো জোটের সেনারা রাশিয়ার ক্ষমতা পরীক্ষা করে দেখতে চায়। তারা এমনটাও আশা করছে যে, ন্যাটোর ভয়ে রাশিয়া কোনও জবাব দেবে না। কিন্তু আমি খুব পরিষ্কার করে এবং দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে, এটি খুবই বিপজ্জনক ধারণা।’

আনাতোলি অ্যান্টোনভ বলেন, যুক্তরাষ্ট্র ক্রমেই ইউক্রেনে অস্ত্র পাঠানোর মাত্রা বাড়িয়ে তুলছে এবং প্রতিরক্ষার কাজে এসব অস্ত্র ব্যবহার হবে বলে দাবি করছে। কিন্তু প্রতিরক্ষামূলক অস্ত্রের অর্থ আমরা জানি। মার্কিন এমকে-৪১ কী জিনিস তাও আমরা জানি। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম