মার্কিন হুঁশিয়ারির পর রাশিয়া বলছে ‘যুদ্ধ চাই না’

বিদেশ ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২, ১৮:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৯:৪২

আগামী ফেব্রুয়ারিতে সম্ভবত ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে রাশিয়া, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সতর্কবার্তার প্রতিক্রিয়ায় মস্কো বলছে তারা ‘যুদ্ধ চায় না’। শুক্রবার (২৮ জানুয়ারি) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ক্রেমলিন কিয়েভের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছে না। তবে, মস্কো তার নিরাপত্তা স্বার্থকে উপেক্ষিত হতে দেবে না। এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

দিন যত গড়াচ্ছে যুদ্ধের দিকে গড়াচ্ছে রাশিয়া-ইউক্রেনের সম্পর্ক। এরমধ্যে জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমায়ার জেলেনস্কির সঙ্গে টেলিফোন আলাপে এমন মন্তব্য করেন বাইডেন।

তবে বাইডেনের এমন বক্তব্যের জবাবে মস্কো বলছে ভিন্ন কথা। শুক্রবার রুশ রেডিও স্টেশনে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আমরা যুদ্ধ চাইছি না। এদিকে ইউক্রেন ইস্যুতে তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করবেন।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েনের পর থেকেই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও রাশিয়া দাবি করে আসছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য এসব সেনা মোতায়েন করা হয়নি। যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর কাছে রাশিয়ার প্রধান নিরাপত্তা দাবি প্রত্যাখ্যান হওয়ার পর পরিস্থিতি এখন আরও ঘোলাটে। রাশিয়ার দাবি ছিল, ইউক্রেনকে কখনোই ন্যাটোর সদস্য করা যাবে না। এছাড়া পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক কার্যক্রম সরিয়ে নিতে হবে। যদিও মস্কোর এমন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের