রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে প্রস্তুত ন্যাটো?

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১২:০২ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১২:০২

রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের সামরিক কমিটির চেয়ারম্যান রব বাউয়ার সম্প্রতি নিজেদের এমন অবস্থানের কথা জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

ন্যাটোর সামরিক কমিটির চেয়ারম্যান রব বাউয়ার রয়্যাল নেদারল্যান্ডস নৌবাহিনীর একজন অ্যাডমিরাল। পর্তুগিজ টেলিভিশন চ্যানেল আরটিপিকে তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশলগত উদ্দেশ্যগুলো ইউক্রেনকে ছাড়িয়ে গেছে। এটা হয়তো এখন কিয়েভের প্রতিবেশীদের দিকে প্রসারিত হতে পারে।

তিনি বলেন, রাশিয়া ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করলে ন্যাটো তার প্রতিক্রিয়া জানাবে। এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা প্রস্তুত।’

তিনি বলেন, ন্যাটোকে আরও ভালোভাবে প্রস্তুত করা উচিত। কারণ বর্তমানে রাশিয়ার সামরিক উদ্যোগ রয়েছে। তার ভাষায়, ‘আপনার শত্রুর কাছে আরও ভালো অস্ত্র থাকাটা শত্রুর সমস্যা নয়। এটা আপনার সমস্যা।’

এদিকে চীনা সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন। রবিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বলেছে, ইউরোপে ‘আরেকটি বিশ্বযুদ্ধের’ বিপদ বাড়ছে।

চীনা সামরিক বিশেষজ্ঞ এবং টিভি ভাষ্যকার গান ঝংপিং রবিবার গ্লোবাল টাইমসকে বলেছেন, ‘কিয়েভ সব সময় ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে সরাসরি লড়াইয়ের জন্য তার ন্যাটো মিত্রদের টেনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে।’

এর আগে ইউক্রেনকে সহায়তা দেওয়া ন্যাটো দেশগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

/এমপি/
সম্পর্কিত
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
কাশ্মিরে জওয়ানের গুলিতে কোম্পানি কমান্ডারসহ নিহত ৪
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
সম্পদের তথ্য গোপন করে স্ত্রীসহ সাজা পেলেন সিভিল অ্যাভিয়েশনের হিরণ
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
রাজধানীতে সরকারি স্টাফ কোয়ার্টারে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
শৈশবের অংশ হয়ে উঠছে সোশ্যাল মিডিয়া, বাড়ছে উদ্বেগ
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ