পানির সন্ধান পাওয়া গেলো সম্ভাব্য বাসযোগ্য গ্রহে

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৭

প্রথমবারের মতো জ্যোতির্বিজ্ঞানীরা একটি দূরবর্তী নক্ষত্রের সম্ভাব্য বাসযোগ্য অঞ্চলের কক্ষপথের একটি গ্রহে পানি থাকার প্রমাণ পেয়েছেন। কে২-১৮বি নামের গ্রহটিতে পানির সন্ধান পাওয়ার পর তাতে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের জন্য সবচেয়ে উপযুক্ত বলে বিবেচনা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পানির সন্ধান পাওয়া গেলো সম্ভাব্য বাসযোগ্য গ্রহে

খবরে বলা হয়েছে, গ্রহটিতে পানি আবিষ্কারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে বিজ্ঞান জার্নাল ন্যাচার অ্যাস্ট্রনমিতে। এই গবেষণার নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের অধ্যাপক জিওভান্না টিনেট্টি এই আবিষ্কারকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করেছেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মহাকাশ টেলিস্কোপ আবিষ্কার হওয়ার পর নিশ্চিতভাবে জানা যাবে কে২-১৮বি গ্রহটিতে জীবনের অস্তিত্ব রয়েছে কিনা। বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী ১০ বছরের মধ্যে বিষয়টি জানা যাবে।

অধ্যাপক টিনেট্টি বলেন, এই প্রথমবারের মতো আমরা একটি নক্ষত্রের সম্ভাব্য বাসযোগ্য এলাকা ঘিরে থাকা গ্রহে পানি আবিষ্কার করেছি। সেখানকার তাপমাত্রা সম্ভবত প্রাণের অস্তিত্বের জন্যের অনুকূল।

কে২-১৮বি পৃথিবী থেকে ১১১ আলোক-বর্ষ অর্থাৎ প্রায় ৬৫০ মিলিয়ন মিলিয়ন মাইলস দূরে। ফলে তদন্তের জন্য কিছু পাঠানো যাচ্ছে না। ২০২০ সালে নতুন প্রজন্মের মহাকাশ টেলিস্কোপ চালু হলে তা দিয়ে বিষয়টি জানা যেতে পারে।

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ড. ইঙ্গো ওয়াল্ডম্যান বলেন, অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার প্রশ্নটি বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ। আমরা সব সময়েই ভেবেছি বিশ্বমণ্ডলে কি আমরাই একা। আগামী ১০ বছরের মধ্যে আমরা জানতে পারব সেখানে জীবন থাকার মতো রাসায়নিক পদার্থের অস্তিত্ব রয়েছে কিনা।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সৌরজগতে পৃথিবীর আকৃতির সাতটি গ্রহ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সৌরজগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে এই সাতটি গ্রহ ঘূর্ণায়মান রয়েছে। বিজ্ঞানীরা তখন জানিয়েছিলেন, এ সাতটি গ্রহে প্রাণের অস্তিত্ব থাকতে পারে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের