ব্রিটেনে করোনার স্মার্ট প্যাচের অগ্রগতি

যুক্তরাজ্য প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ১৮:১৬ আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৯
image

বি‌শ্বের প্রথম ক‌রোনাভাইরা‌সের ভ্যাকসিন প্যাচ উদ্ভাবনের কাজ ব্রিটে‌নে এ‌গি‌য়ে চলেছে। ধুমপান প্রতিরোধী নিকো‌টিনন প্যাচের মতো দেখতে এই ভ্যাকসিনটি নিয়ে কাজ করছেন ব্রিটেনের সোয়ান‌সি বিশ্ব‌বিদ্যালয়ের গবেষকেরা। করোনার জন্য ডিজাইন করা ডিভাইসগুলো বিতরণ ও ব্যবহার সহজ এবং কম ব্যয়বহুল হওয়ায় ভবিষ্যতে এই প্যাচটি অন্য সংক্রামক রোগ মোকাবিলায় ব্যবহার করা যাবে। গবেষকেরা জানি‌য়ে‌ছেন,ক্ষুদ্র মাই‌ক্রো‌ নিডল বা সুচ দি‌য়ে ভ্যাকসিনটি শরীরে প্রয়োগ করা যাবে।

প্যাচ ভ্যাকসিনটির কার্যকারিতা করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে ত্বরাণ্বিত করবে বলে মনে করছেন গবেষকেরা। চল‌তি বছ‌রের মা‌র্চের ম‌ধ্যে এ প্রতি‌ষেধক‌টি ক্লি‌নিক্যাল ট্রা‌য়ে‌লের জন্য প্রস্তুত হ‌বে ব‌লে আশা কর‌ছেন উদ্ভাবকরা। ত‌বে এটির বাণি‌জ্যিক উৎপাদন ও বিক্রি শুরু করতে এখনও দুই বছ‌রের বে‌শি সময় লাগ‌বে।

ভ্যাক‌সিন‌টি উদ্ভাবন প্রক‌ল্পের নেতৃ‌ত্বে থাকা ড. স‌ঞ্জিব শর্মা ব‌লে‌ছেন,ভ্যাক‌সিন‌টিকে চুড়ান্ত রূপ দিতে প্রকল্প সহযোগী লন্ডন ইম‌পে‌রিয়াল ক‌লে‌জের সা‌থে সমন্ব‌য়ের মাধ্যমে মানব‌দে‌হে প্রয়োগ ক‌রা হ‌বে।

স্মার্ট ভ্যাকসিন ডিভাইস না‌মের এ প্রকল্প‌টির অর্থায়ন কর‌ছে ব্রিটে‌নের ওয়েলস সরকার ও ইউ‌রো‌পিয়ান ইউ‌নিয়‌নের ইউ‌রো‌পিয়ান রি‌জিওনাল ডে‌ভেলপ‌মেন্ট প্রকল্প।

/জেজে/
সম্পর্কিত
ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদে চুরির চেষ্টা, গ্রেফতার ২
মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
সর্বশেষ খবর
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র