করোনার ব্রিটিশ ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যু ঝুঁকি বেশি হওয়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১০:৫৫ আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১০:৫৫

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দাবি করেছেন, এমন প্রমাণ পাওয়া গেছে। তিনি আরও জানিয়েছেন, ব্রিটেনে যে দুটি টিকা প্রয়োগ চলছে, তা এই নতুন ভ্যারিয়েন্টকে মোকাবিলা করতে সক্ষম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে এই নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ছড়ায়। তার পর তা ধীরে ধীরে ইউরোপের অন্য দেশগুলোতেও ঢুকে পড়েছে। নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করে বিশ্বের বহু দেশ।  

এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের বলা হয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট যেমন দ্রুত সংক্রমণ ছড়ায়, তেমনই এতে মৃত্যুর হারও বেশি।

তিনি আরও জানান, নতুন এই ভ্যারিয়েন্ট অনেক বেশি সংক্রামক হলেও আগের মতো এটিকেও মোকাবিলা করার ক্ষমতা রয়েছে ভ্যাকসিনের।

নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনসন। শুক্রবার ব্রিটেনে ১ হাজার ৪০১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা প্রায় ৯৬ হাজারে পৌঁছেছে। যা গোটা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। গত কয়েক সপ্তাহে ব্রিটেনে করোনায় মৃত্যু একলাফে ১৬ শতাংশ বেড়েছে। হাসপাতালে কোরনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। যেমনটা দেখা গিয়েছিল এপ্রিলে করোনার প্রথম ঢেউয়ে।

ব্রিটেনের সরকারি বিজ্ঞানী প্যাট্রিক ভ্যালেস জানান, করোনার নতুন ভ্যারিয়েন্ট ৩০-৪০ শতাংশ বেশি ভয়ানক।

/এএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
সর্বশেষ খবর
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক