ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ লিভারপুল

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ০০:৪৫আপডেট : ২২ জুলাই ২০২১, ০১:০৩

মাত্রাতিরিক্ত উন্নয়ন কর্মকাণ্ডের জেরে বিশ্বের ঐতিহ্যের তালিকা থেকে অবেশেষে বাদ পড়লো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী বন্দর নগরী লিভারপুল। জাতিসংঘের সর্বোচ্চ এই সংস্থাটির অভিযোগ, বছরের পর বছর উন্নয়নের কারণে ভিক্টোরিয়ান ডকসের অপূরণীয় ক্ষতি হওয়ায় এর তাৎপর্য হারিয়েছে। চীনে সংস্থাটির এক বৈঠকে ভোটাভুটির পর লিভারপুলকে ইউনেস্কার তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে।

২০১২ সালে শহরটির নাম ‘ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেনজার’ হিসেবে অন্তর্ভুক্ত করে জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো)। সংস্থাটি বলেছে, ‘সেখানে নতুন এভারটন এফসি স্টেডিয়ামের মেগা প্রকল্পের কারণে ঐতিহাসিক স্থপনাগুলো মারাত্মক ক্ষতি হয়েছে’।

শুধু তাই নয় শহরটিতে বড় বড় নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখানকার বহুতল ভবন নির্মাণে ইউনেস্কোর তালিকা থেকে বাদ পড়ার উল্লেখযোগ্য কারণ।

লিভারপুল শহরে পিয়ার হেড, আলবার্ট ডক ও উইলিয়াম ব্রাউন স্ট্রিটসহ ছয়টি এলাকার নিয়ে গঠিত লিভারপুল মেরিটাইম মার্কেন্টাইল সিটি। ২০০৪ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে ইউনেস্কো। কিন্ত ধারবাহিক উন্নয়নের কারণে শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ক্ষতি হচ্ছে অনেক আগেই প্রশাসনকে সতর্ক করে আসলেও তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তবে এ সিদ্ধান্তে চরম হতাশা ব্যক্ত করে আবেদন করার কথা জানিয়েছেন লিভারপুলের মেয়র জোয়ানি অ্যান্ডারসন।

/এলকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী